Monday, March 30, 2026

আলকারাজ কে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে জোকোভিচ

Date:

Share post:

বয়স যে একটা সংখ্যা মাত্র তা আবার প্রমাণ করলেন নোভাক জোকোভিচ। এদিন অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে জোকোভিচ হারালেন চারটি গ্র্যান্ড স্ল্যামের মালিক কার্লোস আলকারাজকে। ম্যাচের ফলাফল ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪। এই জয়ের ফলে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন জোকার।

ম্যাচের প্রথম সেটে ৪-৬ গেমে হারে জোকোভিচ। প্রথম সেটে মেডিক্যাল টাইম আউট নিয়ে নবম গেমের পর কোর্ট ছাড়তে বাধ্য হন জোকার। তখন জোকোভিচ পিছিয়ে ৪-৫ ব্যবধানে। কোর্টে ফিরে আলকারাজের সার্ভিস ভেঙে সমতা ফেরাতে পারেননি জোকর। যার ফলে ৪-৬ ব্যবধানে ম্যাচ জিতে নেয় আলকারাজ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শুরু হয় দ্বিতীয় সেট। শুরুতেই ০-২ ব্যবধানে এগিয়ে যায় জোকোভিচ। পাল্টা জোকারের দ্বিতীয় সার্ভিস গেম ব্রেক করেন আলকারাজ। দ্বিতীয় সেটের শুরুতেই আবার আলকারাজের সার্ভিস ভাঙেন জোকার। এগিয়ে যান ৩-০ ব্যবধানে। হাল ছাড়ার পাত্র নন নাদালের শিষ্যও। টানা তিন গেম জিতে ৩-৩ করে ফেললেন। চলে হাড্ডাহাড্ডি লড়াই। তবে শেষ হাসি হাসেন জোকার। দ্বিতীয় সেট জেতেন ৬-৪ -এ। তৃতীয় সেটেও চলে জোকোভিচের লড়াই। ৬-৩ সেটে জেতেন তিনি। চতুর্থ সেটে আলকারাজ মরিয়া চেষ্টা করেন সমতা ফেরানোর।ঙ্কিন্তু জোকোভিচ সুযোগ দেননি। ৬-৪ ব্যবধানে চতুর্থ সেট জিতে হাসলেন শেষ হাসি হাসেন ২৪ টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।

আর এই জয়ের ফলে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে পৌঁছে গেলেন জোকোভিচ। শুক্রবার সেমিফাইনালে জোকোরের লড়াই দ্বিতীয় বাছাই আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে।

আরও পড়ুন- আগামিকাল মাঠে নামার আগে হালকা মেজাজে সূর্য, বললেন বাংলায় কথা

Related articles

প্রথম চার্জশিট মোদি, শাহর বিরুদ্ধে আনা উচিত: নারায়ণগড় থেকে তোপ মমতার

বাংলার দিকে অভিযোগের আঙুল তুলে বাংলাকে অপমান করেছে কেন্দ্রের শাসকদল বিজেপি। আদতে তাঁরা যে মানুষে মানুষে বিভেদ ও...

যে অহঙ্কারের সম্পত্তি রাহুল দিয়ে গেলেন পুত্র সহজকে

ফাদার্রস ডে। পুত্র সহজকে কোন চিঠি লিখেছিলেন রাহুল? কোন অহঙ্কারের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আত্মজকে দিয়ে গেলেন রাহুল? এই চিঠিটা...

কেরোসিন এবার মিলবে পেট্রোল পাম্পে: জ্বালানি সংকট মোকাবিলায় সিদ্ধান্ত কেন্দ্রের

জ্বালানি সংকট মোকাবিলায় এবার সাধারণ মানুষের ব্যবহারের কেরোসিনে নতুন ছাড়ের ঘোষণা কেন্দ্রের। পেট্রোলিয়াম মন্ত্রকের (Petroleum and Natural Gas...

শুটিং চলাকালীন দুর্ঘটনা: নায়িকাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন রাহুল!

বাংলা মেগাসিরিয়ালের শুটিং করতে গিয়ে না ফেরার দেশে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরে ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান...