Friday, April 3, 2026

চেন্নাইয়ানের বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ্য মোলিনার

Date:

Share post:

আইএসএল-এ আজ পরবর্তী ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। অ্যাওয়ে ম্যাচে আজ বাগানের সামনে চেন্নাইয়ান এফসি। শেষ ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে একগাদা সুযোগ হাতছাড়া করার জোসে মোলিনার দলকে খেসারত দিতে হয়েছে ড্র করে। তিনদিনের মধ্যেই ফের একটা অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে সবুজ-মেরুন। এই ম্যাচ থেকেই জয়ের সরণিতে ফিরতে মরিয়া মোলিনা ব্রিগেড।

কোচ জোসে মোলিনা টানা ম্যাচ খেলার ক্লান্তির প্রসঙ্গ উড়িয়ে দিলেও, তাঁকে চিন্তায় রাখছে সাহাল আব্দুল সামাদের চোট। সোমবার সাহাল দলের সঙ্গে চেন্নাই গেলেও, তাঁর মাঠে নামার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। সবুজ-মেরুন শিবিরের খবর আগের ম্যাচের একাদশকেই চেন্নাইয়ান ম্যাচে খেলাতে চাইছেন কোচ। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে মোহনবাগান। আত্মবিশ্বাসী মোলিনার বক্তব্য, ‘‘আমি দলের পারফরম্যান্সে গর্বিত। আগের ম্যাচে সুযোগ নষ্ট নিয়েও চিন্তিত নই। সুযোগ তৈরি হলে গোল ঠিকই আসবে। আমি নিশ্চিত, চেন্নাইয়ান ম্যাচেও আমার ফুটবলাররা সুযোগ পাবে এবং গোলও করবে।“

মোলিনা আরও বলেন, ‘‘আমার টিম লিগে সবথেকে বেশি গোল করেছে। দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে আমরা ৮ পয়েন্টে এগিয়ে। অনেকেই চেন্নাইয়ের গরমের কথা বলছেন। কিন্তু দুটো দলকেই তো এই পরিবেশে খেলতে হবে। তাই ক্লান্তি নিয়ে ভাবছি না।“ কোচের মতো ফুটবলাররাও আত্মবিশ্বাসে ফুটছেন। জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস, গ্রেগ স্টুয়ার্টরা থাকায় গোলের চিন্তা যেমন কমেছে। তেমনই সবুজ-মেরুন রক্ষণকেও ভরসা দিচ্ছেন দুই বিদেশি অ্যালবার্তো রডরিগেজ ও টম অলড্রেড। অভিজ্ঞ শুভাশিস বোসও ভাল খেলছেন। মোলিনা তো বলেই দিচ্ছেন, ‘‘আমাদের লক্ষ্য চেন্নাই থেকে তিন পয়েন্ট নিয়ে ফেরা। প্রতিপক্ষ শক্তিশালী হলেও, নিজের ফুটবলারদের উপর পূর্ণ আস্থা রয়েছে।“

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সঞ্জু , বিস্ফোরক সঞ্জুর বাবা

Related articles

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...