Tuesday, June 23, 2026

WHO থেকে নাম প্রত্যাহার আমেরিকার: শপথের পরই ট্রাম্পের তোপে চিন

Date:

Share post:

বিশ্বস্বাস্থ্য সংস্থার উপর সমর্থন তুলে নিল আমেরিকা। রাষ্ট্রপতি হিসাবে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শপথ গ্রহণের পরই বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়। কারণ হিসাবে করোনা পরিস্থিতির কথা তুলে ধরা হয়। সেই সঙ্গে আলাদাভাবে উল্লেখ করা হয়, বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) বিশ্বের বিশেষ রাজনৈতিক পদানুসরণ করছে, যা স্পষ্টত চিনের দিকেই নির্দেশ করে। কার্যত শপথ গ্রহণের পরই চিন-বিরোধিতার সুর স্পষ্ট করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও হু-এর পক্ষ থেকে এরপরই বিজ্ঞপ্তি জারি করে আশা প্রকাশ করা হয় আমেরিকা তাদের সিদ্ধান্ত পুণর্বিবেচনা (reconsider) করবে।

গোটা বিশ্বে করোনা পরিস্থিতিতে সতর্কতা জারি করা থেকে গাইডলাইন (guideline) তৈরিতে পথপ্রদর্শকের ভূমিকা নিয়েছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO)। সেই হু-এর বিরুদ্ধেই রাষ্ট্রপতি হিসাবে শপথের পরে তোপ ট্রাম্পের। আমেরিকার বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, চিনের (China) ইউহান থেকে শুরু হওয়া করোনা-কে প্রতিহত করতে এই সংস্থার অদক্ষতা, এছাড়াও অন্যান্য স্বাস্থ্যক্ষেত্রের প্রয়োজনীয়তার সময় এই সংস্থার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থতাকে লক্ষ্য রেখেই সংস্থার উপর থেকে সমর্থন তুলে নেয় আমেরিকা।

আমেরিকার (USA) বিজ্ঞপ্তিতে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে, হু (WHO) নিজের স্বাতন্ত্র দেখাতে ব্যর্থ। এক সদস্য দেশের অনুপযুক্ত রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে চলে। সেই যুক্তিতেই হু-কে (WHO) আমেরিকার বিপুল অর্থ সাহায্যকে অতিরিক্ত অর্থব্যয় বলে দাবি করেছেন।

আমেরিকার (USA) এই অবস্থানের পরে বিশ্বস্বাস্থ্য সংস্থার (WHO) পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সংস্থার সৃষ্টির সময় থেকে আমেরিকার সংযোগের উদাহরণ তুলে ধরা হয়। সেই সঙ্গে হু-এর সাফল্যের দিকগুলি তুলে ধরা হয়। আশা প্রকাশ করা হয় হু-এর সঙ্গে অংশীদারিত্ব বজায় রাখতে আমেরিকা তাদের সিদ্ধান্ত পুণর্বিবেচনা করবে।

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...