Sunday, March 15, 2026

টিটাগড়ে ভাগাড় থেকে উদ্ধার কিশোরের দেহ, ধৃত ১

Date:

Share post:

ভাগাড় থেকে উদ্ধার হল কিশোরের দেহ। চার দিন ধরে এই কিশোর নিখোঁজ ছিল। টিটাগড়ের(titagarh) এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই বিনোদ নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত শনিবার। ওইদিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় রহড়া থানার বন্দিপুর লাল ইটখোলা এলাকার বাসিন্দা বছর দশেকের অভয় দাস। মা পুনম দাস পেশায় ফুচকা বিক্রিতা।  গত শনিবার থেকে খোঁজ মিলছিল না বন্দিপুর লাল ইটখোলা এলাকার বাসিন্দা বছর ১০–এর এক কিশোরের (teenager)। কিশোরের মা ফুচকা বিক্রি করেন।

জানা গিয়েছে, ঘটনার দিন এলাকার অন্য শিশুদের সঙ্গে খেলছিল অভয় দাস। কিন্তু সন্ধে থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি।

 

কিশোরের মা বলেন,  আমি দোকানে যাব বলে তৈরি হচ্ছিলাম। তখন অন্য বাচ্চাদের সঙ্গে ছেলে খেলছিল। সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ওকে শেষ দেখেছি। সন্ধ্যায় প্রাইভেট পড়তে যাওয়ারও কথা ছিল। তাই মেয়ে খোঁজ করে। না পেয়ে আমাকে জানায় ভাইকে পাওয়া যাচ্ছে না। এদিক ওদিক খোঁজার পর রাতেই থানায় অভিযোগ জানান কিশোরের মা।

এরপরই এলাকার সিসিটিভি(cctv) ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। ফুটেজে দু’জন মহিলার সঙ্গে কিশোরকে দেখা যায় বলে জানায় পুলিশ। তবে ওই মহিলাদের মুখ অস্পষ্ট ছিল। ফলে তাদের শনাক্ত করা যায়নি। পুলিশ তদন্ত শুরু করে। বুধবার সকালে রহড়া থানার অন্তর্গত টিটাগড় ভাগাড় থেকে কিশোরের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে। কিশোরের দেহ শনাক্ত করেছে পরিবার। কিন্তু কেন এই ঘটনা, কেনই বা এভাবে মারা হল কিশোরকে তা খতিয়ে দেখছে পুলিশ।

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...