Monday, March 30, 2026

আইএসএল-এর মাঝে ডামাডোল মহামেডানে

Date:

Share post:

ফের বিপাকে মহামেডান স্পোর্টিং ক্লাব। বিনিয়োগ সংকটে বিপাকে সাদা-কালো ক্লাব। ফুটবলারদের বকেয়া বেতন সমস্যার মধ্যেই নতুন সমস্যা ফুটবল দল চালানোর স্বত্ব নিয়ে। শ্রাচী স্পোর্টস ও বাঙ্কারহিলের সঙ্গে মউ চুক্তির চারমাস পরেও ক্লাবের তরফে ইনভেস্টরের কাছে শেয়ার হস্তান্তর না হওয়ায় আইএসএলে বাকি ম্যাচগুলিতে মহামেডান কীভাবে খেলবে, তা নিয়েই তৈরি হয় অনিশ্চয়তা। এরপর আইনজীবীদের নিয়ে তিন পক্ষের বৈঠকের পর শেয়ার হস্তান্তরের চেষ্টা শুরু হয়েছে। ক্লাব কর্তাদের দাবি, বৃহস্পতিবারের মধ্যে মূল ইনভেস্টর বাঙ্কারহিলকে শেয়ার হস্তান্তর করতে চায় তারা। তারা শেয়ার হস্তান্তর করবে শ্রাচীকে। কিন্তু তাতেও রয়েছে জটিলতা। কারণ, ক্লাবের দাবিমতো নতুন কোনও হলফনামায় সই করতে রাজি নন বাঙ্কারহিল কর্তারা।

মঙ্গলবার প্রথমে ইনভেস্টর শ্রাচীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, মউ চুক্তির ভিত্তিতে ৫০ শতাংশের বেশি অর্থ খরচ করেছে তারা। এরপরেও তাদের কোনও শেয়ার সরকারিভাবে হস্তান্তর করা হয়নি। শ্রাচীর দাবি, মউ চুক্তির মেয়াদ শেষ। ফলে বাকি টাকা দিতে তারা দায়বদ্ধ নয়। শ্রাচীর এই বিবৃতির পরেই বাঙ্কারহিলের বিবৃতিতে জটিলতা আরও বাড়ে। তারা জানায়, চারমাস পরেও মউ চুক্তি অনুযায়ী তাদের ৬১ শতাংশ শেয়ার হস্তান্তর করেনি ক্লাব। সেটা না হলে ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে তারা।

দুপুরে তিন পক্ষের আইনজীবীদের নিয়ে বৈঠকের পরেও জট কাটেনি। ক্লাব কর্তারা শেয়ার হস্তান্তর করতে সময় চান। ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহম্মদ কামারুদ্দিন বলেন, ‘‘আমরা আন্ডারটেকিং তৈরি করছি। বুধবার বাঙ্কারহিলের কাছে পৌঁছে যাবে। দু’দিনের মধ্যে শেয়ার হস্তান্তর হয়ে যাবে। এবার বাঙ্কারহিল ঠিক করবে শ্রাচীকে কত শেয়ার দেবে আর কতটা নিজেদের কাছে রাখবে। ” কিন্তু ফুটবলারদের বকেয়া বেতন মিটিয়ে তাদের কীভাবে অনুশীলনে নামার ব্যবস্থা করবে ক্লাব? রবিবার মুম্বই ম্যাচ। কামারউদ্দিনের বক্তব্য, ‘‘দুই ইনভেস্টর সেটা বুঝে নেবে!’’ বাঙ্কারহিল কর্তা দীপক সিং বললেন, ‘‘আমরা শুধু শেয়ার হস্তান্তর চাই। আর কোনও নতুন চুক্তি বা আন্ডারটেকিংয়ে সই করব না।’’

আরও পড়ুন- ফের আটকে গেল মোহনবাগান, চেন্নাইয়ানের সঙ্গে গোলশূন্য ড্র বাগানের

Related articles

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...