Wednesday, March 18, 2026

বাংলা থিয়েটারের কিংবদন্তির আত্মজীবনী, ‘বিনোদিনী’-র প্রিমিয়ারে আত্মবিশ্বাসী রুক্মিণী

Date:

Share post:

মুখে সেই চেনা হাসি, কপালে বিন্দু বিন্দু ঘাম- বিনোদন জগতে নিজের ক্যারিয়ারে অন্যতম বড় পরীক্ষার দিনে হালকা টেনশন আর অনেকটা আত্মবিশ্বাস নিয়েই বিনোদিনী থিয়েটারে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। সঙ্গে বিশেষ মানুষ দেব (Dev)। কিছুক্ষণেই শুরু ‘বিনোদিনী… একটি নটীর উপাখ্যান’ সিনেমার প্রিমিয়ার শো। গত কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন বাংলা নাট্য জগতের প্রথম মহিলা সুপারস্টারের আত্মজীবনীকে সকলের সামনে তুলে ধরার জন্য। পাঁচ বছর ধরে চরিত্রের সঙ্গে যাপন করেছেন প্রত্যেকটা মুহূর্ত, আজ সেই সবটা দর্শকের দেখার অপেক্ষা।

খোলের তালে থিয়েটারের চেনা বোল সঙ্গে নিয়েই দেব – রুক্মিণী সাদরে অভ্যর্থনা জানালেন দর্শকদের। বিনোদিনী থিয়েটারে ‘বিনোদিনী… একটি নটীর উপাখ্যান’ সিনেমার প্রিমিয়ার শুধু ঐতিহাসিক ঘটনা নয়, পরম প্রাপ্তি জানালেন প্রযোজক অভিনেতা দেব (Dev)। তিনি সিনেমা দেখেছেন আগেই, তাই শো শেষে যে দর্শক যে দাঁড়িয়ে হাততালি দেবেন সে ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। রুক্মিণী একগাল হেসে বললেন, “এটা আমার নয়, বিনোদিনীর গল্প।” কৌশিক গঙ্গোপাধ্যায় বসেছিলেন সামনেই। পর্দার গিরিশ ঘোষকে ‘মাস্টারমশাই’ সম্বোধনে স্টেজে ডেকে নেন অভিনেত্রী। গুরমুখ মীর বলছেন রুক্মিণীর অভিনয় আর রামকমল মুখোপাধ্যায়ের (Ramkamal Mukherjee ) ট্রিটমেন্ট এ ছবির সেরা প্রাপ্তি। তিনি যে কতটা সঠিক তার প্রমাণ মিলল সিনেমা শুরু হতেই। এ ছবি নিঃসন্দেহে অভিনেত্রী রুক্মিণীর। অনেক অপপ্রচার, ট্রোলিং-এর জবাব দেওয়ার ছিল, তাই দিলেন। বেশ কিছু খামতিকে দূরে সরিয়ে পুরো সিনেমা জুড়ে নিজের অভিনয়ের উপাখ্যান তৈরি করলেন। প্রিমিয়ারের শুরুতে বলেছিলেন, “কাজ কথা বলবে।” সিনেমা শেষেও সেই জয়ের হাসি অক্ষুণ্ন ‘বিনোদিনী’ রুক্মিণীর।

আরও পড়ুন- অর্ধশতক পরে নিজস্ব ম্যাসকট পাচ্ছে কলকাতা বইমেলা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...