Monday, April 6, 2026

সিউড়িতে নাবালিকা ক্রেতাকে ধর্ষণের অভিযোগ দোকানদারের বিরুদ্ধে, বিক্ষোভে উত্তপ্ত এলাকা

Date:

Share post:

বীরভূমের সিউড়ি (Siuri) এলাকার হাটজন বাজারের মুদিখানাতে জিনিস কিনতে গিয়ে ধর্ষিতা হতে হলো নাবালিকাকে। মঙ্গলবার রাতে দোকানদার প্রদীপ কীর্তনীয়া (Pradip Kirtaniya) সকলকে জিনিস দিয়ে দিলেও নাবালিকাকে ইচ্ছে করেই কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখেন বলে অভিযোগ।এরপর দোকান ফাঁকা হতেই তাঁকে নিয়ে ভিতরে চলে যায়। দোকানের উল্টোদিকের বাড়ির এক মহিলা গোটা বিষয়টি দেখার পর প্রতিবেশীদের খবর দেন। এলাকাবাসী অভিযুক্তের বাড়ি গেলেও সেই সময় নাবালিকার সন্ধান মেলেনি। পরে চাপের মুখে সবটা স্বীকার করে নেন প্রদীপ। বাড়ি ফিরে নাবালিকা এই ঘটনা জানাতেই থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। ফেরার অভিযুক্ত দোকানদার।

বুধবার সকাল থেকেই এলাকায় বিক্ষোভ শুরু হয়। অবিলম্বে প্রদীপকে ধরতে হবে এই দাবি তুলে বন্ধ দোকান ভাঙচুরের পাশাপাশি টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন এলাকাবাসী। প্রতিবাদে সরব হন মহিলারাও। অভিযুক্তের দাদাকে আটক করেছে পুলিশ। ইতিমধ্যেই নাবালিকার মেডিক্যাল টেস্ট করানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...