Tuesday, April 7, 2026

ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স! ইডেনে ৭ উইকেটে ‘ইংরেজ বধ’ ভারতের

Date:

Share post:

ইংল্যান্ড : ১৩২
ভারত: ১৩৩/৩ (১২.৫ ওভার)
ভারত ৭ উইকেটে জয়ী।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে দুরন্ত জয় ভারতের। ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডকে কার্যত পর্যুদস্ত করেই হারাল সূর্যকুমার যাদবের ভারত। ৪৩ বল বাকি থাকতেই প্রথম টি২০ ম্যাচে সাত উইকেটে ম্যাচ জিতে নিল ভারত। গত তিনটি সিরিজে জয়ের ধারা বজায় রেখে সিরিজ ১-০ এগিয়ে গেল মেন ইন ব্লুজরা। পরের টি২০ ম্যাচ ২৫ জানুয়ারি চিদাম্বরম স্টেডিয়ামে।

এদিন টস জিতে সূর্যকুমার যাদব প্রথমে ব্যাট করতে পাঠান ইংল্যান্ডকে। প্রথমেই বাঁ হাতি পেসার অর্শদীপ ধাক্কা দেন। দ্রুত দুই উইকেট তুলে নেন তিনি। কিছু বুঝে ওঠার আগেই ফিল সল্ট (০), বেন ডাকেট (৪) ডাগ আউটে ফিরে যান। এদিন টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গেলেন তিনি। ইংল্যান্ডের মিডল অর্ডারকে তাসের ঘরের মতো ভাঙলেন বরুণ চক্রবর্তী। ২৩ রানে ৩ উইকেট নেন তিনি। হার্দিক পাণ্ডিয়া ও অক্ষর প্যাটেল বাকি কাজটা সারেন। ইংল্যান্ড থেমে যায় ১৩২ রানে। রান পেয়েছেন একমাত্র জস বাটলার। ৪৪ বলে ৬৮ রান করেন তিনি।

ইংল্যান্ডের রান তাড়া করতে নেমে শুরু থেকেই রকেটের গতিতে রান তুলতে শুরু করে ভারত। ৪১ রানে প্রথম উইকেট হারায় ভারত। আউট হন স্যামসন।অধিনায়ক সূর্য কুমার যাদব নেমেই মারতে গিয়ে ফিরে যান শূন্য রানেই। তবে ভরা ইডেন মাতান তরুণ অভিষেক শর্মা। ২০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক শর্মা।  ১০ ওভারে ১০০ করে ফেলে ভারত। অভিষেকের দুরন্ত ব্যাটিংয়ে দ্রুত ভারত লক্ষ্যে পৌঁছে যায়। যদিও ম্যাচ শেষ করে যেতে পারেননি তরুণ ওপেনার। তিনি ফিরে যাওয়ার পরে বাকি কাজটা সারেন তিলক ভার্মা ও হার্দিক পাণ্ডিয়া। সাত উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০-এ এগিয়ে গেল ভারত।

আরও পড়ুন- এক্তিয়ারের বাইরে গিয়ে অতিসক্রিয়তা! ইডিকে জরিমানা করল বম্বে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...