Saturday, April 4, 2026

প্রশাসক বসিয়ে নয়! পরিচালন সমিতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

প্রশাসক বসিয়ে নয় বরং স্কুলের উত্তীর্ণ হয়ে যাওয়া পরিচালন সমিতির মেয়াদ বৃদ্ধি করা হবে। শনিবার এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, পরিচালন সমিতির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না। সেই সব সমিতি বাতিল করে প্রশাসক নিয়োগ করা হবে। কিন্তু এদিন শিক্ষামন্ত্রী জানান, মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে সুরাহা করা হয়েছে। যে সমস্ত স্কুলের পরিচালন সমিতির মেয়াদ বাড়ানো সম্ভব সেখানে মেয়াদ বাড়ানো হবে। এখন প্রশাসক বসিয়ে কাজ হবে না। এ প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, কোন স্কুলে পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেগুলো নিয়ে ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতরকে তালিকা পাঠিয়ে দিয়েছে পর্ষদ। জানানো হয়েছে যেখানে পরিচালন সমিতি গঠন করা সম্ভব সেখানে গঠন করা হবে অন্যথায় পুরনো পরিচালন সমিতি দিয়েই কাজ চালানো হবে।

আরও পড়ুন- পথ দুর্ঘটনায় রাশ টানতে উদ্যোগ! ড্রাইভিং ট্রেনিং সেন্টার গড়ে তুলছে রাজ্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...