Saturday, March 14, 2026

দ্বিতীয় টি-২০ ম্যাচেও জয় ভারতের, ইংল্যান্ডকে হারাল ২ উইকেটে, দুরন্ত ব্যাটিং তিলক ভার্মার

Date:

Share post:

দ্বিতীয় টি-২০ ম্যাচেও জয় ভারতের। এদিন ইংল্যান্ডকে হারাল ২ উইকেটে। ভারতের হয়ে দুরন্ত ব্যাটিং তিলক ভার্মার। ৭২ রানে অপরাজিত তিলক ভার্মা। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ গোলে এগিয়ে গেল সূর্যকুমার যাদবের দল।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন অধিনায়ক জস ব্যাটলার। ৩১ রান করেন ব্রেডন। ২২ রান করেন স্মিথ। সল্ট করেন ৪ রান । ১৩ রান করেন হ্যারি ব্রুক। ১৩ তান করেন লিভিং স্টোনও। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট নেন অর্শদীপ সিং , হার্দিক পান্ডিয়া , ওয়াশিংটন সুন্দর এবং অভিষেক শর্মা।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। সৌজন্যে তিলক ভার্মা। ৭২ রানে অপরাজিত তিনি। তবে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ৫ রানে আউট হন সঞ্জু স্যামসন। ১২ রানে আউট হন অভিষেক শর্মা। ১২ রান করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ৪ রান ধ্রুভ জুরেল। ৭ রান করেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ২৬ রান করেন ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ডের হয়ে তিন উইকেট কার্সের। একটি করে উইকেট নেন জোফ্রা আর্চে, মার্ক উড, আদিল রাশিদ, জেমি ওভারটন এবং লিভিংস্টন।

আরও পড়ুন- রঞ্জিতে লজ্জার হার বাংলার, হরিয়ানার কাছে হারল ২৮৪ রানে

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...