Friday, June 26, 2026

সাধারণতন্ত্র দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তায় কলকাতার রেড রোড, মোতায়েন ২৩০০ অতিরিক্ত বাহিনী

Date:

Share post:

বাংলাদেশের সাম্প্রতিক হুমকি এবং অনুপ্রবেশের আবহে এবার কড়া নিরাপত্তায় ঢাকলো কলকাতার রেড রোড (Red Road)। আর কিছুক্ষণেই শুরু কুচকাওয়াজ। তার আগে নাকা চেকিং (Naka Checking) চলছে শহর জুড়ে। কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রে খবর, সাধারণতন্ত্র দিবসে (Republic day) কুচকাওয়াজ অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা এড়াতে রেড রোড চত্বর এবং সংলগ্ন এলাকাজুড়ে ২৩০০ অতিরিক্ত বাহিনী মোতায়েন করা রয়েছে।

প্রত্যেক বছর ২৬ জানুয়ারি জঙ্গি আক্রমণের আশঙ্কায় একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করা হয়। আজ রেড রোডে নিরাপত্তায় ২৩০০ পুলিশ বাহিনী থাকার পাশাপাশি ২ জন অতিরিক্ত নগরপাল পদমর্যাদার আধিকারিক, ৪ জন জয়েন্ট সিপি, ২২ জন ডিসি এবং ৪৬ জন এসিপি পদমর্যাদার আধিকারিককে রাখা হয়ে হয়েছে। এছাড়াও থাকবেন ১১৯ জন ইন্সপেক্টর। এগারোটি ওয়াচ টাওয়ার, স্নিফার ডগ, বালির বস্তার বাঙ্কার, বম্ব স্কোয়াড তৈরি রাখা হয়েছে। রেড রোডের পাশাপাশি কলকাতার বিভিন্ন পর্যটন স্থান যেমন ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, মিউজিয়াম, তারামণ্ডল, ইকোপার্ক চত্বরে কড়া নজরদারি থাকছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...