Friday, June 26, 2026

কুয়াশা কাটিয়ে ফিরছে শীত! সোমবার থেকেই তাপমাত্রা কমার পূর্বাভাস 

Date:

Share post:

সাধারণতন্ত্র দিবসের (Republic day) সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই পরিষ্কার হতে শুরু করেছে আকাশ। গত দুদিনের তুলনায় রবিবাসরীয় শহরে সর্বনিম্ন পারদের পতন হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (Kolkata Temperature) ২৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করলেও রাতের দিকে তা ১৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দক্ষিণবঙ্গে শনিবার সবচেয়ে ঠান্ডা অনুভূত হয়েছে পুরুলিয়ায় । সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.১ডিগ্রি সেলসিয়াস । অন্যান্য জায়গায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি ছিল। উত্তরবঙ্গের সমতলে সবচেয়ে বেশি ঠান্ডা ছিল মাজিহানে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে, সোমবার থেকে শীত ফিরলেও জাঁকিয়ে ঠান্ডা পড়বে না।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত (Somnath Dutta) জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দুই দিনাজপুর ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে । যদিও কলকাতায় কুয়াশার দাপট সেভাবে থাকবে না। হাওয়া অফিস বলছে, পশ্চিমী ঝঞ্ঝা কাটতে শুরু করায় উত্তরের ঠান্ডা বাতাস ফের ঢুকতে শুরু করবে । ফলে আজ থেকেই পারদ পতন হবে। যদিও তা সরস্বতী পুজো পর্যন্ত স্থায়ী না হওয়ার সম্ভাবনাই বেশি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...