Tuesday, April 7, 2026

আম্বেদকরের মূর্তি ভাঙার ঘটনার তীব্র নিন্দা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর, কড়া ব্যবস্থার  হুঁশিয়ারি

Date:

Share post:

অমৃতসরে আম্বেদকরের মূর্তি ভাঙার ঘটনার তীব্র নিন্দা করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান। একইসঙ্গে হুঁশিয়ারি দিলেন এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।

৭৬তম সাধারণতন্ত্র দিবসের দিনই ন্যক্কারজনক ঘটনা ঘটে পাঞ্জাবে। প্রকাশ্যে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের মূর্তি ভাঙার চেষ্টা কড়া হল। মূর্তি ভাঙতে মই বেয়ে ওপরে ওঠেন এক যুবক। তারপর হাতুড়ি মূর্তি ভাঙতে থাকেন। এই ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জাগোবাংলা ডিজিটাল। তবে ইতিমধ্যে অভিযুক্ত যুবককে চিহ্নিত করে গ্রেফতার কড়া হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। শুরু হয়েছে তদন্ত।

এই ঘটনার নিন্দা করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “অমৃতসরে বাবা সাহেব আম্বেদকরের মূর্তি ভাঙার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাঁদের কাউকেই ক্ষমা করা হবে না। এই ঘটনার সঙ্গে যুক্ত যারা তারা কঠিন থেকে কঠিনতম শাস্তি পাবে। পাঞ্জাবের ভ্রাতৃত্ব ও ঐক্য ভাঙতে কাউকেই অনুমতি দেওয়া হয়নি। প্রশাসনকে এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...