Saturday, March 21, 2026

কেন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টি-২০ ম্যাচে ছিলেন না শামি ? এল বড় আপডেট

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে রয়েছেন ভারতীয় দলে রয়েছেন মহম্মদ শামি। তবে সিরিজে থাকলেও, প্রথম এবং দ্বিতীয় টি-২০ ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ছিলেন না ভারতের তারকা বোলার। এরপর প্রশ্ন জাগে তবে কি ফিট নন শামি। বাকি তিনটি ম্যাচেও কি খেলতে পারবেন না তিনি? আর এই নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের একা কর্তা।

এই নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, “চোট পাওয়ার পরে শামির ওজন ২ কেজি কমেছে। ও পুরোদমে বল করছে। কিন্তু টি-২০ ওকে বিশেষ দরকার পড়বে না। এক দিনের ম্যাচ শুরু হলে ওকে খেলানো হবে। “ ওই কর্তার কথায় পরিষ্কার, টি-২০ দলে থাকলেও খেলানো হবে না শামিকে। তাঁকে আরও তৈরি করা হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। সেখানে শামিকে খেলানো হবে। মনে করা হচ্ছে ওই তিনটি ম্যাচ খেললে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পুরোপুরি তৈরি হয়ে যাবেন ভারতের তারকা ক্রিকেটার।

সূত্রের খবর, মহম্মদ শামি বর্তমানে সম্পূর্ণ ফিট রয়েছেন। তবে তাঁর না খেলার কারণ সম্পূর্ণ অন্য। আসলে ইতিমধ্যেই চোট রয়েছে যশপ্রীত বুমরাহের। আদৌ তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেখা যাবে কিনা সেই বিষয়টা এখনও পরিষ্কার নয়। যদি বুমরাহ না খেলতে পারেন তবে সেই জায়াগায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে মহম্মদ শামিকে। তাই তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না বোর্ড।

দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপের ফাইনালে। তারপর থেকে চোটের সঙ্গে লড়াই শুরু হয় তাঁর। অবশেষে ২০২৪-এর শেষের দিকে বাংলার হয়ে বল হাতে ক্রিকেট মাঠে ফিরে আসেন তিনি। দুরন্ত পারফরম্যান্স করে ফের একবার জাতীয় দলে জায়গা করে নেন শামি। তবে তাঁকে সামলে রেখে ব্যবহার করতে চাইছে ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট।

আরও পড়ুন- বুমরাহর জন্য মজার গান ক্রিস মার্টিনের, নিমিষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...