Tuesday, April 7, 2026

ইংল্যান্ডের কাছে তৃতীয় টি-২০ ম্যাচে হার ভারতের, ব্যর্থ বরুণের পাঁচ উইকেট

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে হার ভারতের । এদিন ইংল্যান্ডের কাছে ২৬ রানে হারল সূর্যকুমার যাদবের দল। ব্যর্থ গেল বরুণ চক্রবর্তীর ৫ উইকেট। ইংরেজদের এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ফলাফল ২-১। মূলত এদিন ব্যাটিং ব্যর্থতার কারণেই হারের মুখ দেখল টিম ইন্ডিয়া। চোট সারিয়ে প্রায় ৪৩৭ দিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামলেন মহম্মদ শামি।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান। ইংরেজদের হয়ে ৫১ রান ডাকেটের। ৪৩ রান করেন লিভিংস্টোন। ২৪ রান করেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তবে ৫ রান করেন সল্ট। ৮ রান করেন হ্যারি বুক । ভারতের হয়ে পাঁচ উইকেট নেন বরুণ চক্রবর্তী। ২ উইকেট নেন হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল এবং রবি বিষ্ণোই।

জবাবে ব্যাট করতে নেমে ১৪৫ রানে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। টিম ইন্ডিয়ার হয়ে ৪০ রান করেন হার্দিক। তবে ব্যাট হাতে ব্যর্থ হন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। ৩ রান করেন সঞ্জু। ২৪ রান করেন অভিষেক। ১৪ রান করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিলক ভার্মা করেন ১৮ রান। ৬ রান করেন ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ডের হয়ে তিন উইকেট নেন জেমি ওভারটন। দুটি করে উইকেট নেন জোফ্রা আর্চে এবংকার্শ। একটি করে উইকেট নেন মার্ক উড এবং আদিল রাশিদ।

আরও পড়ুন- বুমরাহর মুকুটে আরও এক পালক, আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন ভারতের এই তারকা বোলার

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...