Sunday, June 14, 2026

বুমরাহর মুকুটে আরও এক পালক, আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন ভারতের এই তারকা বোলার

Date:

Share post:

যশপ্রীত বুমরাহর মুকুটে আরও একটা পালক। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ক্রিকেটার হলেন ভারতীয় এই তারকা বোলার। একদিন আগেই আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও হয়েছেন বুম বুমরাহ। আর এবার বর্ষসেরা ক্রিকেটার হলেন যশপ্রীত। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক সফল পারফরম্যান্সের জন্য জোড়া স্বীকৃতি বুমরাহর।

এদিন আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হতেই ভারতের পঞ্চম ক্রিকেটার হিসাবে এই সম্মান পেলেন বুমরাহ। বুমরাহ-এর আগে এই সম্মান পেয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়। এই সম্মান পেয়েছেন বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনো। কোহলি দু’বার এই স্বীকৃতি পেয়েছেন।

বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে বুমরাহের সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড, ইংল্যান্ডের জো রুট এবং হ্যারি ব্রুক। আর এদের টেক্কা দিয়েই সেরার সম্মান ছিনিয়ে নেন বুমরাহ।

গত বছর লাল বলের ক্রিকেটে আগুনে ফর্মে ছিলেন যশপ্রীত বুমরাহ। বছরের শেষ দিকে বর্ডার-গাভস্কর ট্রফিতে ৫ টেস্টে ৩২টি উইকেট তুলেছিলেন তিনি। বলা যায়, ভারতকে একপ্রকার একা টেনেছেন বুমরাহ। বছরজুড়ে তাঁর উইকেট সংখ্যা ৭১। আর শুধু টেস্ট কেন, টি-টোয়েন্টিতেও বুমরাহ পারফরম্যান্স অসাধারণ। আটটি টি-টোয়েন্টি ম্যাচে নেন ১৫টি উইকেট।

আরও পড়ুন- মহিলাদের অনুর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে নতুন রেকর্ড তৃষার, স্কটল্যান্ডকে হারাল ১৫০ রানে

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...