Sunday, June 14, 2026

মহিলাদের অনুর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে নতুন রেকর্ড তৃষার, স্কটল্যান্ডকে হারাল ১৫০ রানে

Date:

Share post:

মহিলাদের অনুর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন ভারতের গোঙ্গাদি তৃষা। এদিন মহিলা অনুর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচে শতরান করেন তৃষা। শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও তিন উইকেট নেন তিনি। আর এই সুবাদে এই প্রথম মহিলাদের অনুর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে কোনও ক্রিকেটার শতরান করেন। স্কটল্যান্ডের বিরুদ্ধে তৃষা ১১০ রানে অপরাজিত থাকেন। তাঁর ব্যাটিং-এর দাপটে স্কটল্যান্ডকে ১৫০ রানে হারায় ভারতীয় দল।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২০৮ রান করে টিম ইন্ডিয়া। ৫১ রান করেন কামলিনি। ১১০ রানে অপরাজিত থাকেন তৃষা। আর সেই সুবাদে গড়েন নজির। তৃষার ১১০ রানের অপরাজিত ইনিংস মহিলাদের অনুর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের সর্বোচ্চ রানও। তিনি ভাঙেন ইংল্যান্ডের গ্রেস স্ক্রিভান্সের রেকর্ড। তিনি ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৯৩ রান করেছিলেন। ২৯ রানে অপরাজিত থাকেন সনিকা। জবাবে ব্যাট করতে নেমে ৫৮ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস। স্কটিসদের হয়ে সর্বোচ্চ ১২ রান পিপ্পা এবং এম্মার। ভারতের হয়ে ৪ উইকেট আয়ুষি শুক্লার। তিনটি করে উইকেট বৈষ্ণবী শর্মা এবং তৃষার। আর সেই সুবাদে ম্যাচের সেরাও হন তৃষা।

আরও পড়ুন- নেইমারকে ছেড়ে দিল আল হিলাল, কোথায় যোগ দিচ্ছেন ব্রাজিল তারকা ?

Related articles

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...