Thursday, April 30, 2026

পরীক্ষার হলে টুকলে বা মোবাইল নিয়ে ধরা পড়লে, পরীক্ষা বাতিল হবে : নির্দেশ সংসদের

Date:

Share post:

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ টোকাটুকি এবং পরীক্ষার হলে মোবাইল রাখা নিয়ে কড়া নির্দেশিকা জারি করল।সাফ জানিয়ে দিল, পরীক্ষার হলে টোকাটুকি করলে বা মোবাইল নিয়ে ধরা পড়লে ওই পরীক্ষার্থীর ওই বছরের পরীক্ষা বাতিল করা হবে। সংসদ আরও জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রে প্রত্যেক ঘরে দু’জন করে পর্যবেক্ষক বাধ্যতামূলক করা হয়েছে। প্রতি ২৫ জন পরীক্ষার্থী পিছু এক জন করে পর্যবেক্ষক রাখতে হবে। কোনও ঘরে পরীক্ষার্থীর সংখ্যা ৫০-এর বেশি হলে, সেখানে তিন জন পর্যবেক্ষক রাখতে হবে। এই প্রসঙ্গে শিক্ষক সংগঠনের বক্তব্য, উচ্চ মাধ্যমিক স্কুলে এত শিক্ষক নেই। এই নিয়ম কার্যকর করতে হলে সরকারের উচিত শিক্ষক নিয়োগ করা।

আগামী  ৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হচ্ছে ১৮ মার্চ। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে। জানানো হয়েছে, এ বছর থেকে ছোট ছোট প্যাকেটে স্কুলগুলিতে প্রশ্নপত্র পাঠাবে সংসদ। প্রধানশিক্ষক বা ভেনু সুপারভাইজ়ারের ঘরে প্যাকেট খোলা হবে না। পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার্থীদের সামনেই প্রশ্নপত্র খুলতে হবে। পরীক্ষার দিনে পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব থাকবে ভেনু সুপারভাইজ়ারদের উপরে। সকাল ৭টা ৪৫ মিনিটের মধ্যে তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে। পর্যবেক্ষকদের সকাল ৮টা ৪৫ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে। আগে থেকেই তাদের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।

আরও জানানো হয়েছে, নির্দিষ্ট ক্যালকুলেটর ছাড়া মোবাইল বা কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা। কেউ মোবাইল নিয়ে বা টোকাটুকি করতে গিয়ে ধরা পড়লে তাঁর সেই বছরের পরীক্ষা বাতিল করা হবে। প্রসঙ্গত, সিবিএস‌ই ইতিমধ্যেই নির্দেশিকা দিয়ে জানিয়ে দিয়েছে, কোনও পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়লে তিনি ওই বছর এবং পরের বছর পরীক্ষা দিতে পারবেন না। এ বার সংসদও কড়া পদক্ষেপ করল। তাদের নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছনোর আগেই পুলিশকর্মীদের পৌঁছে যেতে হবে। পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনও অবাঞ্ছিত ব্যক্তি প্রবেশ করতে পারবেন না। কাছাকাছি ফোটোকপির কোনও দোকান খোলা রাখা যাবে না। মাইক বাজানো যাবে না।

 

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...