Sunday, June 14, 2026

‘গুলেন বারি’ সিনড্রোম কোনও বিরল রোগ নয়, বিবৃতি প্রকাশ স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

দেশ জুড়ে নয়া আতঙ্ক গুলেন বারি সিনড্রোম। ইতিমধ্যে দেশে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। মহারাষ্ট্রে একজনের মৃত্যুও হয়েছে বলে খবর। আবার পশ্চিমবঙ্গের কলকাতাতেও দুই শিশু এই রোগে আক্রান্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে বিবৃতি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। বলা হয়েছে, কেউ যেন আতঙ্কিত না হন। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, ‘ গুলেন বারি’ সিনড্রোম কোনও বিরল রোগ নয়। এরআগেও এই রোগে অনেক আক্রান্ত হয়েছেন। আমরা এই বিষয়টির দিকে নজর রাখছি।‘

নারায়ণ স্বরূপ নিগম আরও জানিয়েছেন,’  মূলত  অ্যাকিউট ফ্লাসিড প্যারালাইসিস বা এএফপি-র কারণে এই রোগ হয়। সাধারণত ১৫ বছর বয়সিদের মধ্যে এই রোগের লক্ষণ দেখা যায় । ‘ বর্তমানে বারি সিনড্রোমে আক্রান্ত হয়ে আট এবং  নয় বছরের দুই শিশু পার্ক সার্কাসের শিশু হাসপাতালে ভর্তি রয়েছে । তাদের মধ্যে একজন ২ সপ্তাহ ধরে রয়েছে  ভেন্টিলেশনে । তবে স্বস্তির বিষয় এই রোগের আতঙ্কের হলেও ভয়ের কিছু নেই বলে জানিয়ে দিয়েছে চিকিৎসকেরা ।

এটি মূলত স্নায়ু রোগ। এই রোগে আক্রান্ত হলে সবার প্রথমে হাত-পা ঝিনঝিন করতে শুরু করে। তারপর ধীরে ধীরে হাত-পা অসাড় হতে থাকে। সেইসঙ্গে হাঁটাচলা করতে অসুবিধা হয় । নিশ্বাস নিতেও সমস্যা তৈরি হয় । অনেক সময় মুখ বেঁকে যায় । বিরল স্নায়ুরোগের ফলে বুকে জ্বালা এবং হজমের সমস্যাও দেখা দিতে পারে। সেইসঙ্গে  রক্তচাপের পরিমাণ অত্যাধিক হারে বেড়ে যায়। তাই শারীরিক দুর্বলতা, হাঁটাচলায় সমস্যা অনুভব করলেই রক্তচাপ পরীক্ষা করে দেখতে হবে।গুলেন বারি সিন্ড্রোমে আক্রান্ত হলে বারবার হাত ধুতে হবে । রাস্তার কাঁটা ফল অথবা স্যালাড একেবারেই খাওয়া উচিত নয়। বাড়ির খাবার   খাওয়া উচিত । উপসর্গ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...