Tuesday, April 14, 2026

রাজনীতির পর এবার নাটকে অভিনয়! মঞ্চ মাতালেন বিধায়ক সৌমেন

Date:

Share post:

ছাত্র অবস্থায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একাধিকবার একাধিক নাটকে অভিনয় করেছেন। সেই পুরনো দিনগুলোর কথা ভুলে যাননি। তার টানেই ফের নাটকের মঞ্চে। তিনি একসময়ের একাধিক গুরুত্বপূর্ণ দফতর সামলানো প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র। পাঁশকুড়ায় এক মেলার অনুষ্ঠানে নাটকে অভিনয় করে দর্শকদের মন কাড়লেন। দারুণ অভিনয় করলেন। নাটকে নেপথ্যকণ্ঠে ছিলেন বিধায়কের স্ত্রী তথা কাউন্সিলর সুমনা মহাপাত্র।

২৩ জানুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার জানাদিঘি সুভাষ ময়দানে শুরু হয়েছে ২৪তম গ্রামীণ মেলা। সেই মেলায় প্রতিদিন হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে পাঁশকুড়ার বিবেকানন্দ মিশন হাই স্কুলের তরফে ‘মীরার বঁধুয়া’ নাটক মঞ্চস্থ হয়। তাতেই অংশ নেন সৌমেন। পরে তিনি নেপথ্য কণ্ঠে ভোজরাজের চরিত্রে কণ্ঠ দেন। সুমনা ছিলেন মীরা বাঈয়ের নেপথ্য কণ্ঠে। এই বিবেকানন্দ মিশন হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি পদে রয়েছেন সৌমেন। নিজের ছেলেমেয়েরাও প্রতিষ্ঠিত হয়েছেন এই স্কুলে পড়ে। তাই স্কুলের সকলে আবদার করে প্রিয় বিধায়ককেই অভিনয় করতে হবে স্কুলের নাটকে। আবদার ফেরাতে পারেননি সৌমেন। কয়েকবার মহড়ায়যোগ দিয়েছেন। শেষমেশ অভিনয় দেখে মুগ্ধ সকলে। সৌমেন জানিয়েছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সক্রিয়ভাবে সাংস্কৃতিক বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এখনও কলেজ জীবনের নাটকেরকথা মনে পড়ে। এদিনের অভিনয়ের মধ্যে দিয়ে পুরনো দিনে ফিরে গেলেন।

আরও পড়ুন- বিষপান করে আত্মঘাতী বিজেপি প্রধান! তদন্তে পুলিশ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...