Tuesday, March 24, 2026

পার্থকে শর্তসাপেক্ষে বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার অনুমতি আদালতের  

Date:

Share post:

বেসরকারি হাসপাতালে নিজের খরচে ও ঝুঁকিতে চিকিৎসা করাতে পারবেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার অনুমতি দিল আদালত। তবে শর্ত হিসাবে আদালত বলেছে, নিজের ঝুঁকিতে এবং নিজের খরচে তা করতে হবে। মঙ্গলবার নিম্ন আদালতের বিচারক এই নির্দেশ দেন। গত ২০ জানুয়ারি জেলে অসুস্থ হওয়ায় পার্থকে ভর্তি করা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সেখানেই চলছিল তার চিকিৎসা।

পার্থ চট্টোপাধ্যায়ের পিটিশনের ভিত্তিতে আদালত এসএসকেএম থেকে তার শারীরিক অবস্থার রিপোর্ট তলব করেছিল। মঙ্গলবার সেই রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়। রিপোর্টে জানানো হয়েছে, পার্থর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও কিছু সমস্যা রয়ে গিয়েছে, বিশেষত সংক্রমণের সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। এর পরেই বিচারক পার্থকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, সমস্ত চিকিৎসার খরচ তাকেই বহন করতে হবে। এসএসকেএমের রিপোর্ট অনুযায়ী, পার্থের শারীরিক অবস্থায় কিছু উন্নতি হলেও সম্পূর্ণ সুস্থ হননি।নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত পার্থ গত আড়াই বছর ধরে জেলে। ২০২২ সালের ২২ জুলাই তাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা। ইডির পরে সিবিআইয়ের হাতেও গ্রেফতার হন পার্থ। যে দিন গ্রেফতার হন, সে দিনই পার্থকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি কেন এসএসকেএমে ভর্তি হতে চাইছেন, সেই নিয়ে প্রশ্ন তুলেছিল ইডি।

হাইকোর্টের বিচারপতিও এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শুনানি চলাকালীন বিচারপতি বিবেক চৌধুরী পার্থর আইনজীবীকে বলেছিলেন, এসএসকেএম প্রতিটি প্রভাবশালীর জন্য নিরাপদ জায়গা। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে ভুবনেশ্বরের এইমসে নিয়ে যাওয়া হয় পার্থকে। সেখানেই তার স্বাস্থ্য পরীক্ষা করায় ইডি। এর পরে জেলে বেশ কয়েক বার অসুস্থ হয়ে পড়েছেন পার্থ। হাসপাতালেও ভর্তি করানো হয়েছে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদনও তিনি করেছেন আদালতে। জেল হাসপাতাল থেকে গত সোমবার পার্থকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছিল।

জেল সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগেই ‘প্যানিক অ্যাটাক’ হয়েছিল প্রাক্তন মন্ত্রীর। জেলের মধ্যেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। বিষয়টি তৎক্ষণাৎ এসএসকেএম কর্তৃপক্ষকে জানানো হয়। এর পরে সোমবার হঠাৎ জেলে অসুস্থ বোধ করলে সেখানকার চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা করেন এবং এসএসকেএমে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন।

Related articles

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...