Monday, April 6, 2026

আজ ফের আরজি করের সুপ্রিম শুনানি, নজর প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে

Date:

Share post:

আরজি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডে শিয়ালদহ আদালতে (Sealdah Court) দোষী সাব্যস্ত হওয়ার পর যাবজ্জীবনের সাজা পেয়েছেন সঞ্জয় রাই। কিন্তু নিম্ন আদালতের রায় পছন্দ না হওয়ায় সুপ্রিম কোর্টে (SC) যান মৃতা চিকিৎসকের মা বাবা। গত বুধবার (২২ জানুয়ারি) সেই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও মধ্যাহ্নভোজের পর আদালত বসলে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জানিয়েছিলেন, মোট তিনটি আবেদন জমা পড়েছে। একটি আবেদন নির্যাতিতার মা-বাবা জমা করেছিলেন, তার পাশাপাশি আরও দু’টি আবেদন জমা পড়েছে। যেহেতু সেই আবেদনগুলি বাকিদের কাছে পৌঁছয়নি, তা আগে সকলের হাতে তুলে দেওয়া হোক। সেইমতো ২৯ জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছিল। আজ দুপুর দুটো নাগাদ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (Sanjib Khanna), বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ এই মামলা শুনবেন বলে খবর মিলেছে। যদিও আজকের তালিকায় ঠিক কত নাম্বারে রয়েছে আরজি কর কাণ্ডের শুনানি তা এখনও স্পষ্ট নয়।

কলকাতার হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ -খুনের মামলায় সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছিলেন, CBI সঠিক তদন্তই করছে। কিন্তু মৃতার পরিবার কেন্দ্রীয় এজেন্সির উপর আস্থা রাখতে পারছে না। এরপরই সুপ্রিম আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। সব পক্ষের কথা শুনে এই মামলায় কী পর্যবেক্ষণ জানায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, বুধবার সেই দিকেই নজর থাকবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...