Saturday, April 4, 2026

সন্দেশখালির গণধর্ষণ কাণ্ডের SIT গঠন করে তদন্তের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

সন্দেশখালি গণধর্ষণ কাণ্ডে তদন্তের জন্য এবার বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সিটের মাথায় থাকবেন লালবাজারের হোমিসাইড শাখার সহকারী পুলিশ কমিশনার (এসিপি) বীরেশ্বর চট্টোপাধ্যায়। বিচারপতির নির্দেশ, দ্রুত তদন্ত শুরু করতে হবে। এক মাস অন্তর সেই তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট সিটকে জমা দিতে হবে বসিরহাট মহকুমা আদালতে।

প্রসঙ্গত, শেখ শাহজাহান-কাণ্ডকে কেন্দ্র করে গত বছরের শুরু থেকেই শিরোনামে উঠে এসেছিল সন্দেশখালি। বছর ঘুরতেই আবার শিরোনামে সেই সন্দেশখালি। গত বছরের বিধানসভা ভোটের শুরুতেই তৃণমূল নেতা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ ওঠে। যদিও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা মহিলারা। বুধবার ওই মামলায় সিট গঠনের নির্দেশ দিল আদালত। আদালত সূত্রে খবর, সিট গঠন করা হবে লালবাজারের হোমিসাইড শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনার বীরেশ্বর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। পুলিশের ওই বিশেষ টিমে সদস্য হিসেবে থাকবেন আইপিএস রাহুল মিশ্র, বাদুরিয়া বসিরহাট পুলিশ জেলার এসডিপিও।

আরও পড়ুন- জমি সংক্রান্ত বিবাদের জেরে চাপড়ায় চলল গুলি-বোমা! মৃত এক, আশঙ্কাজনক ২

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...