Monday, April 13, 2026

বিধানসভার বাজেট অধিবেশনের প্রথমদিনই পরিষদীয় দলের বৈঠক ডাকলেন মমতা

Date:

Share post:

১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিধানসভার (Assembly) বাজেট অধিবেশন। ওই দিনই পরিষদীয় দলের বৈঠক ডাকলেন তৃণমূল (TMC) সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে এবারের বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১২ ফেব্রুয়ারি বিধানসভায় (Assembly) পেশ করা হবে রাজ্য বাজেট। তার আগে ১০ তারিখ তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক ডাকলেন দলনেত্রী মমতা। কারণ তৃণমূল সভানেত্রী হওয়ার পাশাপাশি বিধানসভায় দলনেত্রীও। বিধানসভায় নৌশার আলি কক্ষে হবে এই সভা। তৃণমূলের সব বিধায়ককে ওই বৈঠকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও।

বিধানসভার শীতকালীন অধিবেশনের মাঝামাঝি পরিষদীয় দলকে নিয়ে বৈঠকে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার শুরুর দিনেই দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক সেরে নেবেন মমতা। কারণ, আগামী বছরের বিধানসভা ভোটের আগে এটিই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সেই কারণে এ বারের বাজেট অধিবেশনে কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতে হবে এবং তৃণমূল বিধায়কদের কী ভূমিকা হবে- তা নিয়ে আলোচনা করতে পারেন মমতা।

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...