Saturday, April 4, 2026

পুলিশকর্মীদের প্রতিদিন দু’ঘণ্টা শরীরচর্চার নিদান সিপির

Date:

Share post:

পুলিশ মানেই সমাজের রক্ষক, যখন যেখানে প্রয়োজন ছুটতে হবে তাদের। কিন্তু সেই পুলিশ যদি শারীরিকভাবে ফিট না হয় তাহলে তো বেজায় মুশকিল। অগত্যা নিয়ম করে শরীরচর্চার নিদান দিলেন স্বয়ং পুলিশ কমিশনার (CP)। বৃহস্পতিবার কলকাতা পুলিশের (Kolkata Police) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে কনস্টেবল থেকে ইন্সপেক্টর প্রত্যেকের শারীরিক গঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন নগরপাল মনোজ ভার্মা (Manoj Verma)।

ফিটনেসের নিরিখে বাংলার প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় অনেকের থেকে এগিয়ে। সম্প্রতি আলিপুরদুয়ারে যেভাবে জনতার সঙ্গে হাত মেলাতে এক লাফে বাঁশের ব্যারেকেডের প্রথম ধাপেই উঠে পড়েন মুখ্যমন্ত্রী, তাতে তাঁর ফিটনেস দেখে অবাক সকলেই। শুধু তাই নয় মমতা যেভাবে দ্রুতগতিতে সাবলীলভাবে সমতল বা পাহাড়ে হাঁটাচলা করেন সেই জায়গায় বহু পুলিশকর্মী দৌড়নো তো দূরে থাক হনহনিয়ে হাঁটতেও পারেন না। এবার কলকাতা পুলিশের ক্রীড়া অনুষ্ঠান থেকে এ বিষয়েই পুলিশ কর্মীদের সতর্ক করলেন খোদ কলকাতার কমিশনার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমাদের পেশায় শারীরিক ভাবে ফিট থাকা অত্যন্ত জরুরি। সবাই আমি বলেছি, শরীর চর্চার জন্য দিনে দেড় থেকে দু’ঘণ্টা দিতে। সকালে বা বিকেলে, যখন হোক এটা করতে হবে। আমরা ফিজিক্যাল ফিট যদি থাকি তাহলে কাজে আমাদেরই সুবিধা হবে।” ফলে এবার থেকে কর্মীদের শরীরচর্চার জন্য ভাবনা চিন্তা শুরু লালবাজারে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...