Friday, June 26, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরেই বৈপ্লবিক পরিবর্তন খেলাধুলােয় : ব্রাত্য

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর হাত ধরে খেলাধুলায় আমূল এবং বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে বাংলায়। সেই প্রমাণ মিলেছে বারংবার। কলকাতায় শুরু হয়েছে ৬৮ তম ন্যাশনাল স্কুল গেমস জিমন্যাস্টিক প্রতিযোগিতা। যুবভারতী স্টেডিয়াম, সাই স্টেডিয়াম, হাওড়া ডুমুরজলা এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে জিমন্যাশিয়াম স্টেডিয়ামে এই প্রতিযোগিতা চলবে। অনুষ্ঠানের উদ্বোধনে এদিন উপস্থিত ছিলেন, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দমকলমন্ত্রী সুজিত বোস, বিধান নগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী। ব্রাত্য বসু বলেন, খেলাধুলার প্রতি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা প্রশংসাযোগ্য। সন্তোষ ট্রফি জয়ের পর মুখ্যমন্ত্রীর দেওয়া সংবর্ধনা আমাদের অনুপ্রাণিত করে। এছাড়া তাঁদের চাকরিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মন্ত্রীর কথায়, ক্লাসরুমের গতানুগতিক পড়া এবং সিলেবাসের বাইরে গিয়েও খেলাধুলো অত্যন্ত প্রয়োজনীয়। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে বিভিন্ন ধরনের খেলা অনুপ্রাণিত হচ্ছে আমাদের উচিত এই ধরনের খেলাগুলোকে আরও প্রচার ও প্রসার করা। মুখ্যমন্ত্রীর খেলার জন্য সবাইকে কীভাবে উৎসাহ দেন তা আমরা সকলেই জানি। শুধুমাত্র খেলাধুলার ক্ষেত্রে নয়, সংস্কৃতি পরিবেশ বিভিন্ন ক্ষেত্রে তিনি উৎসাহ দিয়েছেন এবং নতুন প্রতিবাদের খুঁজে খুঁজে বের করেছেন। তথ্য বলছে, ২০১১ স্টেট গেমসে প্রতিযোগী সংখ্যা ছিল ৫ হাজারের নিচে। এই মুহূর্তে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজারের বেশি। ন্যাশনাল গেমসের রাজ্য পদক তালিকায় দশ থেকে কুড়ির মধ্যে থাকতো। এখন সেই স্থান এগিয়ে এসে হয়েছে ১ থেকে ১০এর মধ্যে। অর্থাৎ সব মিলিয়ে এই সরকারের আমলে খোলনলচে বদলে গেছে খেলার জগৎও।

আরও পড়ুন- বাজেটে আবার ঠকালো কেন্দ্র! কৃষকদের দাবি নিয়ে ফের ছেলেখেলা মোদি সরকারের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...