Friday, June 26, 2026

নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই! ছত্তিশগড়ে নিহত ৮ মাওবাদী

Date:

Share post:

মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে ফের বড় সাফল্য পেল ছত্তিশগড়ের পুলিশ।  দিন কয়েক আগেই বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ১২ জন মাওবাদীর। শনিবার ওই জেলাতেই ফের সাফল্যপেয়েছে যৌথবাহিনী। পুলিশ জানিয়েছে, এ দিনের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৮ জন মাওবাদীর। চলতি মাসে, এই নিয়ে ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে মোট ৪৮ জন মাওবাদীর মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, পশ্চিম বস্তার অঞ্চলের ওই এলাকায় কয়েকজন মাওবাদী লুকিয়ে থাকার তথ্যের ভিত্তিতেই অভিযান শুরু করে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং এর এলিট ইউনিট কোবরা (কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন) সহ জেলা রিজার্ভ গার্ড এবং রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের কর্মীরা। পুলিশ সেখানে পৌঁছতেই তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় জওয়ানরা। শনিবার সন্ধ্যা পর্যন্ত এই গুলির লড়াইয়ে ৮ জন মাওবাদী নিকেশ হয়েছে। পুরো এলাকা ঘিরে এখনও তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনীর সদস্যরা।

আরও পড়ুন- বাজেটে আবার ঠকালো কেন্দ্র! কৃষকদের দাবি নিয়ে ফের ছেলেখেলা মোদি সরকার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...