Tuesday, June 23, 2026

নতুন আয়কর বিল পেশ আগামী সপ্তাহেই, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের

Date:

Share post:

আগামী সপ্তাহেই সংসদে পেশ করা হবে নতুন আয়কর বিল (income tax bill)। শনিবার বাজেট পেশের সময় নতুন আয়কর বিল পেশের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন বলেন, নতুন আয়কর আইন তৈরি হলে যথেষ্ট সুরাহা পাবেন করদাতারা। বর্তমানে দেশে দুটি আয়কর কাঠামো (income tax slab) চালু রয়েছে। একটি পুরনো এবং অপরটি নতুন।

নতুন আয়কর বিল প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী (finance minister) বলেন, এই নতুন আয়কর আইনে (income tax bill) নিয়ম অনেক সহজ করা হবে। তবে দু’টি কর কাঠামো (income tax slab) রাখা হবে কি না, তা তিনি স্পষ্ট করেননি এদিন।

তাঁর ঘোষণা, নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের (standard deduction) পরিমাণ এবার ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হল। সেইসঙ্গে নতুন কর কাঠামোয় করের নয়া স্ল্যাব ঘোষণা করেন তিনি। নতুন স্ল্যাবে শূন্য থেকে চার লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোন কর দিতে হবে না। এর পর ৪ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫ শতাংশ, ৮ থেকে ১২ লক্ষ টাকা আয়ে ১০ শতাংশ, ১২ থেকে ১৬ লক্ষ টাকা আয়ে ১৫ শতাংশ, ১৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২০ শতাংশ, ২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২৫ শতাংশ এবং ২৪ লক্ষের উপরে আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ কর দিতে হবে ঘোষণা করেন নির্মলা সীতারামন। তবে ১২ লক্ষ টাকা পর্যন্ত বিভিন্নভাবে করে ছাড় দেওয়া হবে বলেও তিনি জানান। কিন্তু এই ঘোষণায় সাধারণ মানুষের কোনও লাভ হবে না। কারণ বছরে ৪ লক্ষ থেকে ১২ লক্ষ হয় সামান্য শতাংশেরই রয়েছে। আয়করে এই ছাড়ের ঘোষণা আদতে আই ওয়াশ বলে মনে করছেন বিরোধীরা।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...