Thursday, June 25, 2026

নিশানায় বিজেপি! দিল্লিতে আপ-র সমর্থনে প্রচারে ঝড় তুললেন শত্রুঘ্ন- মহুয়া

Date:

Share post:

দিল্লিতে আম আদমি পার্টির হয়ে নির্বাচনী প্রচারে নেমেই ঝড় তুললেন দুই তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা ও মহুয়া মৈত্র৷ নয়াদিল্লির কৃষ্ণনগর এবং লক্ষ্মীনগরে আয়োজিত আম আদমি পার্টির জনসভায় বক্তব্য রাখেন বলিউড তারকা, তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহা৷

অন্যদিকে, কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র প্রচার করেন করোলবাগ এবং করাওয়াল নগর এলাকায়৷ দুজনেই তাঁদের বক্তব্যে সরাসরি নিশানা করেন বিজেপি এবং মোদি সরকারকে৷ রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে কিভাবে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল সহ অন্যান্য শীর্ষ নেতাদের ফাঁসানো হয়েছে মিথ্যে অভিযোগে, তার বিবরণ তুলে ধরেন৷ বিরোধী শাসিত রাজ্যের ক্ষমতাসীন দলগুলির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র করে কিভাবে তাদের হেনস্থা করছে বিজেপি, তার বিবরণ তুলে ধরেন দুই তৃণমূল সাংসদ৷ বাংলার মতই দিল্লির বিকাশ সুনিশ্চিত করতে হলে এখানে আম আদমি পার্টিকেই ক্ষমতায় রাখতে হবে, ভুলেও বিজেপিকে ভোট দেওয়া যাবে না, সাফ দাবি জানান তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং মহুয়া মৈত্র৷ রবি ও সোম, দুদিনই দিল্লিতে তাঁরা ফের আপ প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন বলে শনিবার দাবি জানানো হয়েছে আম আদমি পার্টির তরফে৷

আরও পড়ুন- অবসরের পরই নিজের দ্বিতীয় ইনিংস নিয়ে মুখ খুললেন ঋদ্ধি, পাপালিকে শুভেচ্ছা শামির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...