Friday, June 26, 2026

সড়ক পরিকাঠামো উন্নয়নে জোর! পথশ্রী প্রকল্পে ১২ হাজার কিমি রাস্তা নির্মাণ করবে রাজ্য

Date:

Share post:

একের পর এক প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও রাজ্যের সড়ক পরিকাঠামো উন্নয়নকে পাখির চোখ করছে রাজ্য সরকার। পথশ্রী প্রকল্পে ১২ হাজার কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণ ও সংস্কারের পর রাজ্যে আরও এক হাজার কিলোমিটার রাস্তা সংস্কার বা সম্প্রসারণ কাজ শুরু হতে চলেছে। প্রায় ৩৫২৭ কোটি টাকা খরচ করে ১১৯টি প্রকল্পের মাধ্যমে আগামী দুইমাসের মধ্যে এই কাজ করা হবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, প্রতিটি প্রকল্প ধরে ধরে কাজের সময়সীমা বেঁধে দিয়েছে পূর্ত দফতর। সেইসঙ্গে কাজের অগ্রগতির মূল্যায়নও করা হবে।

আগামী মার্চ মাসের মধ্যে রাস্তা সম্প্রসারণ করা হবে-হুগলির মশাট-ধিতপুর রোড, উত্তর ২৪ পরগনার মুড়াগাছা থেকে কাঁপা মোড় পর্যন্ত কল্যানী এক্সপ্রেসওয়ের সম্প্রসারণ, আলিপুরদুয়ারের কালচিনি-পাইটকাপাড়া রোড , হাওড়ার সালকিয়া চণ্ডীতলা রোড, নদীয়ার তারাপুর-বোলাগরঘাট রোড, পূর্ব মেদিনীপুরের কাঁথি-খেজুরি রোডের সম্প্রসারণ, বীরভূমের আহমেদপুর কীর্ণাহার-রামজীবনপুর রোড, ঝাড়গ্রামের কুলটিকরি রোহিনী রোগরা রোড, মালদহের বামনগোলা-হবিবপুর রোড সহ দার্জিলিংয়ের একাধিক রাস্তা। এছাড়াও মেরামত বা তৈরি করা হবে প্রায় ১৪ টি সেতু। ইতিমধ্যেই পূর্ত দফতরের তরফে এই বিষয় নিয়ে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- নিশানায় বিজেপি! দিল্লিতে আপ-র সমর্থনে প্রচারে ঝড় তুললেন শত্রুঘ্ন- মহুয়া

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...