Friday, April 3, 2026

ভোটের রাজনীতি বাজেটে, বিহার নির্বাচনের কথা মাথায় রেখেই নির্মলার পরনে মধুবনী!

Date:

Share post:

চলতি অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট শুরুর আগেই মোদি সরকারের ভোট রাজনীতির প্রতিফলন প্রকাশ্যে। প্রত্যেক বছর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) কোন সজ্জায় সংসদে বাজেট পেশ করেন সেই দিকে আগ্রহ থাকে। এবারও ব্যতিক্রম হয়নি। শনিবার সকালে রাষ্ট্রপতির সঙ্গে যখন দেখা করতে গেলেন অর্থমন্ত্রী তখনই প্রকাশ্যে তাঁর বাজেট লুক। এবার পরনে সাদা ও সোনালি পাড়ের মধুবনী শাড়ি। বলা হচ্ছে, মধুবনী শিল্পের প্রতি সম্মান প্রদর্শনেই নাকি এই সাজ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। যদিও ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এখানেও কাজ করেছে ভোট ফ্যাক্টর। চলতি বছরেই যে বিহারে নির্বাচন। অতএব ইভিএম দখলে রাখতে তুষ্টিকরণের ভাঁওতা শুরু।

পদ্মশ্রী শিল্পী বিহারের দুলারি দেবীর তৈরি শাড়ি পরে ঐদিন বাজেট পেশ করেন নির্মলা। প্রচলিত বিশ্বাস রাম ও সীতার বিয়ের বিস্তারিত বর্ণনা তুলে ধরার জন্য জনকরাজার নির্দেশে মধুবনী শিল্পের পথচলা শুরু। পরে কালের বিবর্তনে বদলায় নকশার ধরন। গত বছর তসরের উপর তুঁতের সঙ্গে সাদা সুতোর কাঁথা স্টিজের শাড়ি পরে বাজেট পেশ করেছিলেন নির্মলা। এবারে বিহার ভোটের কথা মাথায় রেখেই তিনি মধুবনী বেছে নিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...