Wednesday, May 27, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় সিদ্ধান্ত PCB’র, বাবরদের ওপারেশন ম্যানেজার হিসেবে যোগ দিচ্ছেন মহিলা পুলিশ

Date:

Share post:

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আর তাই নিরাপত্তা ব্যবস্থায় কড়া সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট দলের ওপারেশন ম্যানেজার হিসেবে যোগ দিচ্ছেন মহিলা পুলিশ আধিকারিক হিনা মুনাওয়ার। পাকিস্তানে এই প্রথম কোনও মহিলাকে এই পদে নিয়োগ করা হল। মূলত দলের নিয়মশৃঙ্খলা, যাতায়াত ব্যবস্থা ও অন্যান্য ব্যবস্থাপনা দেখার দায়িত্ব থাকেন ওপারেশন ম্যানেজারের।

জানা যাচ্ছে, পুলিশে চাকরি করেন হিনা। কড়া ধাঁচের পুলিশ আধিকারিক হিসাবে সুনাম রয়েছে তাঁর। নিরাপত্তা বিশেষজ্ঞ হিসাবেও পরিচিত হিনা। সূত্রের খবর, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁরই কড়া নজরদারিতে থাকতে হবে বাবর আজম, শাহিন আফ্রিদিদের। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের সময় পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন হিনা।

এই নিয়ে পাক বোর্ডের এক কর্তা বলেন, “ হিনাকে অপারেশন ম্যানেজার হিসাবে নিয়োগ করা হয়েছে। ওঁকে নিয়োগ করা হয়েছে মূলত ক্রিকেটার ও বোর্ডের যোগসূত্র রক্ষা করার জন্য। এর আগে ও অনেক বড় কাজ সামলেছেন। ফলে গোটা টুর্নামেন্টে ক্রিকেট ছাড়াও পাকিস্তানের পরিকল্পনা তৈরির ভূমিকায় দেখা যাবে তাঁকে। প্রথম মহিলা হিসেবে সোয়াট অঞ্চলের পুলিশের বড় পদে ছিলেন হিনা। লিঙ্গ বৈষম্য ভাঙার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। কৌশলগত নেতৃত্ব স্থানীয় ভূমিকায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব সাফল্যের সঙ্গে সামলাছেন।“

উল্লেখ্য, দলের ম্যানেজার হিসেবে থাকছেন নাভিদ আক্রম চিমা।

আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ মহিলাদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

Related articles

আত্মঘাতী অনীক! ‘হৃদয়বিদারক ঘটনা’ বলছে টলিউড 

পরিচালক অনীক দত্তর (Anik Dutta) মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড (Tollywood)। হিন্দুস্তান পার্কে স্ত্রীর ফ্ল্যাটের চার তলা থেকে পড়ে তাঁর...

‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালক আর নেই! মানতে পারছে না বাংলা বিনোদুনিয়া 

বুধের দুপুরে হঠাৎ করেই ব্রেকিং নিউজ, প্রয়াত 'অপরাজিত' (২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি) পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। তিনি...

ভারতেও ইবোলা ভাইরাস আতঙ্ক! উগান্ডা ফেরত তরুণীকে ঘিরে উদ্বেগ

মধ্য আফ্রিকায় ফের মাথাচাড়া দিয়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস (Ebola virus)। উগান্ডা, কঙ্গো ও দক্ষিণ সুদানে দ্রুত সংক্রমণ বাড়তে...

উৎসবের মরশুমে আইপিএল করার ভাবনা বোর্ডের, কলকাতায় ম্যাচ করা সম্ভব?

সময় বদলাচ্ছে আইপিএলের(IPL), ২০২৮ মরশুম থেকে আইপিএলে ম্যাচ সংখ্যা বাড়াতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)। ফলে সময় সময় আরও...