Friday, June 19, 2026

বোর্ডের জীবনকৃতি সম্মান পেয়ে আবেগে ভাসলেন সচিন, তুলে ধরলেন জীবনের নানা মুহুর্ত

Date:

Share post:

গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে বিশেষ সম্মান পান ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকার। বিসিসিআই-এর পক্ষ থেকে জীবনকৃতি সম্মান দেওয়া হয়েছে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটারকে। শনিবার বোর্ডের অনুষ্ঠানে সচিনকে ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য ‘কর্নেল সিকে নাইডু’ জীবনকৃতি সম্মান তুলে দেন বোর্ডের প্রাক্তন সচিব তথা বর্তমানে আইসিসির চেয়ারম্যান জয় শাহ। আর এই সম্মান পেয়ে আপ্লুত মাস্টার ব্লাস্টার। মঞ্চে তুলে ধরেন তাঁর জীবনের নানা মুহুর্ত।‘

জীবনকৃতি সম্মান পেয়ে সচিন বলেন,” নব্বইয়ের দশকে দু’বছর আমার ব্যাটের কোনও স্পনসর ছিল না। তারপরেও মদ বা তামাকের বিজ্ঞাপন করিনি। কারণ, আমার জীবনে মূল্যবোধের বড় ভূমিকা রয়েছে। পরিবারের শিক্ষা সবসময় আমাকে সামনে নিয়ে যেতে সাহায্য করেছে। ক্রিকেট না থাকলে এই ঘরে আমরা বসে থাকতাম না। এটাই আমার কাছে সবচেয়ে বড় উপহার। আমাদের কাছে ব্যাট-বল আছে। শক্ত করে তাকে ধরে থাকতে হবে। মুঠো আলগা করলে চলবে না। যদি মুঠো আলগা হয় তা হলে কেরিয়ারও ধীরে ধীরে শেষ হয়ে যাবে।“

জীবনে এগিয়ে চলার জন্য যে মনঃসংযোগ প্রয়োজন তা উঠে এল সচিনের কথায়। সচিন বলেন, “ আমি শুধু বলব, মনঃসংযোগ ধরে রেখে এক লক্ষ্যে এগিয়ে যেতে হবে। কেরিয়ারে অনেক প্রলোভন আসবে। তাতে পা দিলে হবে না। সকলের আগে দেশ। তারজন্য খেলতে হবে। এখানে যারা আছে তাদের প্রত্যেকের মধ্যে এখনও অনেক ক্রিকেট বেঁচে আছে। সেটা কাজে লাগাতে হবে। কারণ, অবসরের পরে বুঝবে খেলার মাঠটা কত আনন্দের ছিল।“

আরও পড়ুন- BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস 

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...