Saturday, June 20, 2026

যোগী রাজ্যের অযোধ্যায় তরুণীকে ধর্ষণ করে খুন! নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Date:

Share post:

প্রতীকী ছবি

আবার তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটল। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের অযোধ্যার গ্রাম। গ্রামের মাঠে পড়ে ছিল তরুণীর রক্তমাখা জামাকাপড়। কাছের স্কুলেও রক্তের দাগ। গ্রামের বাইরে একটি ড্রেন থেকে উদ্ধার হয় নিখোঁজ তরুণীর দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে উত্তরপ্রদেশের অযোধ্যার গ্রামে।

জানা গিয়েছে , শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন ২২ বছরের ওই তরুণী। পরিবারের অভিযোগ, পুলিশে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ সক্রিয় হয়নি। এমনকী দেহ উদ্ধারের পরও পুলিশ দায়সারা ভাবে তদন্ত করছে বলে অভিযোগ।

গোটা ঘটনায় সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এবং ভীম আর্মির চন্দ্রশেখর আজাদ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রশ্ন তুলেছেন যোগী রাজ্যের পুলিশের ভূমিকা নিয়েও।

তরুণীর সঙ্গে স্থানীয় এক যুবকের প্রণয় ছিল বলে স্থানীয় সূত্রে খবর। ওই যুবকই এই ধর্ষণ করে খুনের নেপথ্যে রয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ পুলিশকেও জানানো হয়েছে। লিখিত অভিযোগ দায়ের করা হয়। নির্যাতিতার পরিবারের অভিযোগ, স্থানীয় এক যুবক তাদের মেয়েকে ধর্ষণ করেছে এবং খুন করেছে।

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...