Tuesday, June 23, 2026

মুখ্যমন্ত্রীর উদ্যোগে শিল্পোন্নয়নে নতুন দিগন্ত! দেশের শীর্ষে উঠছে বাংলা

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুদক্ষ নেতৃত্বে শিল্পক্ষেত্রে প্রথম সারিতে উঠে আসছে বাংলা। বাংলা বিশ্বের দরবারেও স্বীকৃতি পাচ্ছে। আসছে নতুন নতুন বিনিয়োগ। পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে কর্মসংস্থানের সুযোগে বাংলা হয়ে উঠছে ভারতের অন্যতম শিল্পকেন্দ্র। অন্য রাজ্যকে পিছনে ফেলে বাংলাই হয়ে উঠছে দেশের শিল্প সম্ভাবনায় এক নম্বর।

বাংলার শিল্পে বিশ্বের নজর রয়েছে। ৫ ও ৬ ফেব্রুয়ারি বাংলায় বসছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আসর। বাংলা প্রস্তুত নিজেদের বিশ্বের দরবারে তুলে ধরতে। দেশ-বিদেশের বিনিয়োগকারীদের কাছে বাংলার শিল্প পরিবেশ তুলে ধরতে তৈরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাংলায় ইতিমধ্যেই তৈরি হচ্ছে নতুন শিল্প করিডোর। রঘুনাথপুর-ডানকুনি -তাজপুর, ডানকুনি-কল্যাণী এবং ডানকুনি-ঝাড়গ্রাম শিল্প করিডোর জুড়ে শিল্পের পরিবেশ তৈরি হয়েই আছে। এখন শুধু বিনিয়োগ আর নতুন শিল্পের বাস্তবায়ন. তাহলেই উৎপাদন আর কর্মসংস্থানে নজির গড়ে দেশের শিল্প মানচিত্রে শীর্ষস্থানে পৌঁছে যাবে বাংলা।

প্রসঙ্গত, বাংলায় রয়েছে ২২টি আইটি পার্ক। রাজ্যের বিভিন্ন জেলায় তা বিস্তৃত। আড়াইশো একর জায়গা জুড়ে বেঙ্গল সিলিকন ভ্যালি হাব গড়ে উঠছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে তা নবজাগরণ এনে দেবে। বাংলা এই মুহূর্তে ভারতের রফতানি বাণিজ্যের অষ্টম স্থানে রয়েছে। এই মুহূর্তে ভারতের প্রধান বাজারগুলি হল— বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহী, আমেরিকা, নেপাল, চিন এবং ভুটান।

এছাড়া বাংলার প্রধান প্রকল্পগুলির মধ্যে রয়েছে তাজপুর গভীর সমুদ্র বন্দর ও মেটিয়াবুরুজ মেগা লেদার ক্লাস্টার। এ জন্য ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। ১৮২৬ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে ১৪ হাজারের বেশি উদ্যোগপতিকে। বোলপুরে একটি পঞ্চাশ একর জায়গায় উদ্যোগপতি হাব ‘বিশ্ব ক্ষুদ্র বাজার’ তৈরি হয়েছে। মসলিন শিল্প পুনরুদ্ধার প্রকল্পে ৬২ কোটি টাকার বিনিয়োগ নিয়ে ৩০০০ বয়ান শিল্পীকে সহায়তা করা হয়েছে। চারটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে। তাঁতি সাথী প্রকল্পের মাধ্যমে ১,১২,৩০০টি তাঁত যন্ত্র বিতরণ করা হয়েছে তাঁতিদের।

আরও পড়ুন- মেটিয়াবুরুজের সেবাশ্রয় শিবির: দ্বিতীয় দিনে পরিষেবা ৮,৩৩২ জনকে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...