Saturday, April 4, 2026

শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির টিকি বিক্রি, কত করে রাখা হল টিকিটের দাম ?

Date:

Share post:

সামনেই বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু এই মহারণ। আয়োজনে পাকিস্তান। হাইব্রিড মডেলে হতে চলেছে এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। আর শুরু হয়ে গেল সেই হাইভোল্টেজ টুর্নামেন্টের টিকিট বিক্রি। দুবাইয়ে ম্যাচ খেলবে ভারত।

সোমবার থেকেই অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। টিকিট মূল্যও রাখা হয়েছে সাধ্যের মধ্যে। সাধারণ আসনের টিকিটের দাম ১২৫ দিহরাম, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৯৬৪ টাকা। তবে বাকি গ্যালারির টিকিটের দাম এখনও প্রকাশ্যে আনা হয়নি। আর সেই ওয়েবসাইটে ইতিমধ্যেই লাইন বাড়তে শুরু করেছে। উল্লেখ্য, পাকিস্তানে আয়োজিত ম্যাচগুলোর টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে। করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে ম্যাচগুলো হবে। অনলাইন টিকিট ছাড়াও পাকিস্তানের ১০৮ কেন্দ্রে টিকিট পাওয়া যাচ্ছে। তবে ক্রিকেটভক্তদের মূল নজর ভারত-পাক মহারণে।

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে কম বিতর্ক হয়নি। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে খেলতে যাবে না বলে জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। যে কারণে রোহিতদের ম্যাচ হবে দুবাইয়ে। ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে, ২০ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক মহারণ।

আরও পড়ুন- জাতীয় গেমসে বি.তর্ক, অভিযোগ ম্যাচ গ.ড়াপেটার, মুখ খুললেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান পিটি ঊষা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...