Thursday, April 2, 2026

সরকারি পদের লোভেই বিজেপির কারচুপিতে মদত দিচ্ছেন নির্বাচন কমিশনার! তোপ কেজরির

Date:

Share post:

বুধবার দিল্লি বিধানসভার ভোটগ্রহণ। তার আগেই জাতীয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে কাঠগড়ায় তুলে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে নিশানা করলেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ অবসরের পরে জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার কোন সরকারি পদ পাবেন ? সোমবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে এই প্রশ্ন তুললেন অরবিন্দ কেজরিওয়াল৷

কেজরিওয়ালের অভিযোগ, কমিশনের নিষ্ক্রিয়তায় দিল্লি ভোটের আগে গুন্ডারাজ চালাচ্ছে বিজেপি৷ সোমবার নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে কেজরিওয়াল বলেন, বিজেপির সামনে যেভাবে আত্মসমর্পণ করেছে জাতীয় নির্বাচন কমিশন, তা অত্যন্ত লজ্জাজনক৷ দেশের গণতন্ত্রের জন্য কলঙ্কজনক এই অধ্যায়৷ এর পরে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জাগতেই পারে যে, চলতি মাসেই নির্ধারিত অবসরের পরে বড় কোনও সরকারি পদে অভিষিক্ত হবেন কি মুখ্য নির্বাচন কমিশনার? নির্বাচন কমিশনের পরোক্ষ মদতেই দিল্লিতে আম আদমি পার্টিকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হচ্ছে৷ এর বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার জন্য দিল্লিবাসীর কাছে আবেদনও করেছেন অরবিন্দ কেজরিওয়াল৷

উল্লেখ্য, আগামী ১৮ ফেব্রুয়ারি অবসর নেবেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার৷ তার আগে ৫ তারিখেই হয়ে যাবে দিল্লির বিধানসভা নির্বাচন, ফল প্রকাশও হয়ে যাবে ৮ ফেব্রুয়ারি৷ এই আবহে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, দিল্লিতে হোম ভোটিং-র নাম করে বড় ষড়যন্ত্র এবং রাজনৈতিক কারচুপি করছে বিজেপি৷ কেজরিওয়ালের দাবি অনুযায়ী, বিজেপির কর্মীরা দিল্লির বিভিন্ন এলাকার জুগ্গিতে থাকা ভোটারদের হোম-ভোটিং-এ ভোট দানের নাম করে তাদের হাতের আঙুলে আসল কালি লাগিয়ে দেবে৷ ফলে ৫ তারিখে বুথে গিয়ে এরা ভোট দিতে পারবেন না৷ আপ সুপ্রিমোর দাবি, কারচুপির বিষয়ে সব তথ্য জানার পরেও চুপ করে আছে জাতীয় নির্বাচন কমিশন৷

আরও পড়ুন- সদুত্তর নেই! অভিষেকের লিখিত প্রশ্নের জবাবে বিস্তারিত তথ্য দিতে পারল না মোদি সরকার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...