Friday, April 3, 2026

কনকাশন-বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন গাভাস্কর, বললেন, ‘চালাকি করে ম্যাচ জেতার দরকার ছিল না ভারতের’

Date:

Share post:

ভারত-ইংল্যান্ড চতুর্থ ম্যাচের কনকাশন-বিতর্ক বেড়েই চলেছে। চতুর্থ ম্যাচে শিবম দুবের কনকাশন পরিবর্ত হিসাবে খেলানো হয়েছিল হর্ষিত রানাকে। সেই নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। শিবমের পরিবর্ত হিসাবে হর্ষিতকে খেলানোর সিদ্ধান্ত মানতে পারছেন না তিনি। গাভাস্করের মতে চালাকি করে ম্যাচ জেতার কোনও দরকার ছিল না ভারতের। এতে ভারতীয় ক্রিকেটের গায়েই কালি লেগেছে বলে মনে করছেন তিনি।

এই নিয়ে গাভাস্কর বলেন, “পুণে ম্যাচে শিবম শেষ পর্যন্ত ব্যাট করল। ওর হেলমেটে বল লাগার পরেও উঠে গেল না। তাহলে কী ভাবে ওর কনকাশন পরিবর্ত নামানো যায়? যদি ও সঙ্গে সঙ্গে উঠে যেত তাহলে বিষয়টা মানা যেত। ওর কনকাশন পরিবর্ত নামানোর সিদ্ধান্তই ভুল। যদি শিবমের পেশিতে টান লাগত, তাহলে নয় ওর পরিবর্ত নামানো যেত। তবে সে শুধু ফিল্ডিং করত। বল নয়।“ গাভাস্করের মতে হর্ষিতকে বল করতে নামিয়ে ভারত অন্যায় ভাবে সুবিধা নিয়েছে । গাভাস্কর বলেন, “ আইসিসির নিয়মে আছে, উপযুক্ত পরিবর্ত নামাতে হবে। শিবম ও হর্ষিতের মধ্যে একমাত্র দৈহিক উচ্চতা ও ফিল্ডিংয়ের মান ছাড়া কোও মিল নেই। ইংল্যান্ডের তো খারাপ লাগবেই। ওদের সঙ্গে অন্যায় হয়েছে। ভারতীয় দল দুর্দান্ত। ওদের এভাবে চালাকি করে ম্যাচ জেতার দরকার নেই। এতে ভারতীয় ক্রিকেটের গায়েই কালি লাগল।“

ভারত-ইংল্যান্ড চতুর্থ টি-২০ ম্যাচে শিবম দুবের পরিবর্তে হর্ষিত রানাকে খেলানো নিয়ে বেশ বিতর্ক হয়। সেই নিয়ে সেই সময় মুখ খুলেছিলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেল। মুখ খোলেন দলের হেড কোচ গৌতম গম্ভীর। আর এবার এই নিয়ে মন্তব্য করলেন গাভাস্কর।

আরও পড়ুন- এবার শিবমের পরিবর্তে হর্ষিত খেলানো নিয়ে মুখ খুললেন গম্ভীর, কী বললেন টিম ইন্ডিয়ার হেড কোচ ?

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...