Saturday, April 4, 2026

দোষী সঞ্জয়কে মুক্ত করে দিতে চাইছেন? অভয়ার মা-বাবাকে সোজা প্রশ্ন কুণালের

Date:

Share post:

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের তদন্তে খুশি নন তাঁর মা-বাবা। নতুন করে তদন্ত ও ট্রায়ালের দাবি করে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) আবেদন জানাতে চলেছেন তাঁদের আইনজীবী তড়িৎ ওঝা। এই ঘটনা নিয়ে অভয়ার বাবা-মাকে সরাসরি প্রশ্ন করলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, “আপনারা কি মূল যে ধর্ষক-খুনি সঞ্জয় রাই- তাকে মুক্ত করে দিতে চান? তার সাজাটাকে লঘু করে দিতে চান?”

আর জি করের ঘটনায় ইতিমধ্যেই সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করে আজীবন কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। কিন্তু সিবিআই-এর তদন্তে খুশি নন মৃতার মা-বাবা। তাঁদের অভিযোগ, কোনও একজনের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। এইসঙ্গে আরও অনেকে জড়িত। এই রায়ের বিরুদ্ধে এবং নতুন করে তদন্তের দাবি জানিয়ে হাই কোর্টে আবেদনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রবিবার, মালদহে আইনজীবীর বাড়িতে যান অভয়ার মা-বাবা। নতুন করে আবেদনের প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেছেন আইনজীবী তড়িৎ ওঝা।

এই প্রেক্ষিতে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, অভয়ার মা-বাবার বেদনার প্রতি তাঁদের পূর্ণ সহমর্মিতা রয়েছে। কলকাতা পুলিশ এই নৃশংস-নির্মম ঘটনার তদন্ত শুরু করে এবং এই মূল দোষী সঞ্জয়কে গ্রেফতার করে। এরপর অভয়ার মা-বাবার দাবি মতোই CBI তদন্তভার নেয়। তারাও সঞ্জয়কেই দোষী হিসেবে চার্জ গঠন করে। আদালত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এখন এই তদন্তের বিরুদ্ধে গিয়ে নতুন করে তদন্ত চাইছেন মৃতার মা-বাবা। এই বিষয় নিয়েই প্রশ্ন তুলেছেন কুণাল। বলেন, কেন বিরোধী রাজনৈতিকদলগুলির কাল্পনিক অভিযোগে প্রভাবিত হচ্ছেন তাঁরা? তাঁরা কি সঞ্জয়ের মুক্তি চাইছেন বা তার সাজা লঘু করে দিতে চাইছেন? অভয়ার মা-বাবাকে এভাবে সকাল-বিকেল নিজেদের বয়ান পরিবর্তন না করার আবেদন জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...