Tuesday, June 23, 2026

যাত্রী হয়রানি রুখতে পদক্ষেপ! অ্যাপ ক্যাব সংস্থাগুলির উপর সরাসরি নজরদারি চালাবে রাজ্য

Date:

Share post:

যাত্রী হয়রানি রুখতে রাজ্য সরকার অ্যাপ ক্যাব সংস্থাগুলির কাজকর্মের উপর সরাসরি নজরদারি চালাবে। ওই সব সংস্থা রাজ্য সরকারের প্রবর্তিত নয়া নীতি মেনে পরিষেবা দিচ্ছে কিনা তাও এবার থেকে নিয়মিত খতিয়ে দেখা হবে বলে রাজ্যের পরিবহন দফতর সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী নেতৃত্বে পরিবহন দফতরের কর্তারা রাজ্যে পরিষেবা দেওয়া বিভিন্ন অ্যাপ ক্যাব সংস্থার সঙ্গে বৈঠক করেন। সেখানে ওইসব সংস্থার ব্যবহৃত সফটওয়্যার সরকারি কর্তাদের নিয়মিত খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোন যাত্রীর সঙ্গে অপ্রীতিকর কোন ঘটনা ঘটলে তাও যাতে পরিবহন দফতর সরাসরি জানতে পারে সেই ব্যবস্থা করতে বলা হয়েছে।রাজ্যের ক্যাব নীতিতে বলা হয়েছে, ৬০ দিনের মধ্যে অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে নতুন করে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলিকে অ্যাপ্লিকেশন ফি বাবদ ১০ হাজার টাকা দিতে হবে। সেই সঙ্গে লাইসেন্স ফি ধার্য করা হয়েছে ৫ লক্ষ টাকা। একইভাবে লাইসেন্স রিনিউ, ডুপ্লিকেট লাইসেন্স কিংবা ঠিকানা বদল করতে আড়াই হাজার টাকা ফি দিতে হবে। সিকিওরিটি ডিপোজিট হিসেবে অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে সরকারের ঘরে কমপক্ষে এক লক্ষ থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা জমা রাখতে হবে। এইসব নীতি কঠোরভাবে মেনে চলতে ওইসব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতীপুজো নিয়ে কুরুচিকর অপপ্রচার: বিজেপির উদ্দেশ্যকে জবাব তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...