Saturday, April 4, 2026

উদ্যোগী রাজ্য! চলতি মাসেই শুরু ঘাটাল মাস্টার প্ল্যানের মূল পর্বের কাজ

Date:

Share post:

পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার বিস্তীর্ণ এলাকার মানুষকে প্লাবনের হাত থেকে পাকাপাকি মুক্তি দিতে ঘাটাল মাস্টার প্ল্যানের মূল পর্বের কাজ খুব শীঘ্রই শুরু হবে। চলতি মাসের মাঝামাঝি ওই কাজ শুরু হতে পারে বলে সেচ ও জলপথ দফতর সূত্রে জানা গিয়েছে। বিভাগীয় মন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন,কেন্দ্রীয় সরকারকে মুখ্যমন্ত্রী বারবার চিঠি দেওয়া,প্রতিনিধি পাঠানো সত্বেও কেন্দ্রীয় সরকার ২০১৫ সাল থেকে একটা পয়সাও দেয় নি। তাই ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য তার নিজের অর্থ দিয়ে করবে। তিনি জানান, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১২৩৮ কোটি টাকা খরচ হবে। ইতিমধ্যে এবিষয়ে বিভিন্ন কাজে ৩৪১ কোটি ৫৫০ লক্ষ টাকা খরচ করেছে।

মন্ত্রী বলেন দুই মেদিনীপুর, হুগলির বিস্তীর্ণ এলাকার মানুষকে নিত্য যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে সরকার বদ্ধপরিকর। এব্যাপারে কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গও বিধানসভায় তুলে ধরেন সেচ ও জলপথ বিভাগের মন্ত্রী। তিনি জানান,কেন্দ্রীয় সরকারকে মুখ্যমন্ত্রী বারবার চিঠি দেওয়া, প্রতিনিধি পাঠানো সত্বেও কেন্দ্রীয় সরকার ২০১৫ সাল থেকে একটা পয়সাও দেয় নি। তাই ঘাটাল মাস্টার প্লান রাজ্য তার নিজের অর্থ দিয়ে করবে।এছাড়া উত্তরবঙ্গে গঙ্গা ভাঙন রুখতে ভাঙন প্রবণ ভূতনী, দিয়ারা, রতুয়া এক এবং দু নম্বর ব্লক, অন্যদিকে ভাঙন প্রবণ সুন্দরবনকে রক্ষা করতে দুটি বড়সড় পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার।

আরও পড়ুন- দুর্ঘটনায় ব্যবস্থা কোথায়: রেলমন্ত্রীর ‘বিভ্রান্তিকর’ ঘোষণায় সদুত্তর দাবি তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...