Saturday, April 4, 2026

বর্ডার-গাভাস্কর ট্রফির মেলবোর্ন টেস্টে সাজঘর বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন গম্ভীর , কী বললেন তিনি ?

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফিতে চতুর্থ টেস্ট হারে পর প্রকাশয়ে আসে টিম ইন্ডিয়ার সাজঘরের ছবি। শোনা যায় চতুর্থ টেস্টে হারের পর ড্রেসিংরুমে গৌতম গম্ভীরের বকাঝকা করেন ক্রিকেটারদের। আর এই নিয়ে এবার মুখ খুললেন গম্ভীর নিজে। ইংল্যান্ডকে টি-২০ সিরিজে হারিয়েই সাজঘরের সেই ঘটনা গুজব বলে উড়িয়ে দিলেন টিম ইন্ডিয়ার হেডস্যার।

এই নিয়ে গম্ভীর বলেন, “ ওরা একসঙ্গে অনেক দিন ধরে খেলছে। এক মাস আগে গুজব ছড়িয়ে পড়েছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট এমনই। দল জিততে না পারলে সাজঘর নিয়ে অনেক কথাই শোনা যায়। কিন্তু জিততে শুরু করলেই সব ঠিক হয়ে যায়।“

জানা যায়, চতুর্থ টেস্টে হারের পর ভারতীয় দলের অন্দরের গোলমাল হয় । সেই হারের পর কোচ নাকি দুষছেন ক্রিকেটারদের। ক্রিকেটারেরা দুষছেন অধিনায়ক রোহিত শর্মাকে। এমনই খবর প্রকাশ করেছিল একটি ইংরেজি দৈনিক। মেলবোর্ন টেস্টে মাত্র ২০.৪ ওভারের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার হাতে ম্যাচ তুলে দিয়েছিল ভারত। এক সময় মনে হচ্ছিল ম্যাচটি বাঁচিয়ে ফেলবে ভারত। কিন্তু সেটা হয়নি। হতাশ করেন ভারতীয় ব্যাটারেরা । আর সেই হারের পরে নাকি সাজঘরেই দেখা গিয়েছিল ক্ষুব্ধ গম্ভীরকে। আবার ক্রিকেটারেরা খুশি নন রোহিতের নেতৃত্ব নিয়ে। আর সেই নিয়ে এবার মুখ খুললেন তিনি।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...