Saturday, April 4, 2026

ন্যায্য মূল্যের ওষুধের গুণমান পরীক্ষায় স্বাস্থ্য দফতরের ‘সারপ্রাইজ’ ভিজিট! 

Date:

Share post:

রাজ্যের প্রতিটি জেলার সব সরকারি হাসপাতালে (Govt Hospitals) থাকা ন্যায্য মূল্যের ওষুধের গুণমান পরীক্ষার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর। রাজ্য স্বাস্থ‌্যভবনের (Swasthya Bhawan) তরফে জারি হওয়া বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ জুড়ে সব সরকারি হাসপাতালের ন‌্যায‌্য মূল্যের ওষুধের দোকানে কী ধরণের ওষুধ ব্যবহার করা হচ্ছে তা খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট করবেন ওয়েস্ট বেঙ্গল ড্রাগ কন্ট্রোল এবং স্বাস্থ‌্যদফতরের health and family welfare) আধিকারিকরা।

সম্প্রতি রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে ওষুধ সংক্রান্ত একাধিক প্রশ্ন উঠায় এবার কড়া হাতে নজরদারি চালাতে চাইছে স্বাস্থ্য দফতর। সোমবার সব জেলার মুখ‌্য স্বাস্থ‌্য আধিকারিকের সঙ্গে ন‌্যায‌্য মূল্যের ওষুধের দোকান নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক করা হয়। সম্প্রতি মেদিনীপুরে মেডিক‌্যাল কলেজে সন্তান প্রসব করার পর অসুস্থ হয়ে পড়েন পাঁচ প্রসূতি। তদন্তের রিপোর্টের ভিত্তিতে ওই ঘটনায় ব্যবহৃত স্যালাইন নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি বারুইপুরে একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার কারখানায় হানা দিয়ে দেখা দেয় সেখানে ওষুধ তৈরিতে বিস্তর গন্ডগোল রয়েছে। এরপরই ওই সংস্থার ১৭ রকমের ওষুধ ব‌্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর ন‌্যায‌্য মূল্যের ওষুধের গুণমান পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা জারি হতেই কার্যত বোঝাই যাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার কোনও রকমের গাফিলতি বা অবহেলা দেখতে রাজি নয় দফতর।এই মুহূর্তে রাজ্যের ১১৮টি ন্যায্য মূল্যের ওষুধের দোকানে গড়ে ৬৭ শতাংশ অবধি ছাড়ে ওষুধ বিক্রি করা হয়। প্রায় দেড়শ বিভিন্ন টাইপের ওষুধ মেলে এইসব দোকানে। এবার থেকে ওষুধের দোকানে গিয়ে ব‌্যাচ নম্বর মিলিয়ে পরীক্ষা করা হবে। বিশেষ করে শিশু এবং প্রসূতিদের জন‌্য যে সমস্ত ওষুধ বিক্রি হচ্ছে তা খতিয়ে দেখবে ওয়েস্টবেঙ্গল ড্রাগ কন্ট্রোলের (West Bengal Drugs Con) আধিকারিকরা। প্রতি সপ্তাহেই এই সারপ্রাইজ ভিজিট চলবে। অর্থাৎ কোনও ভাবেই যাতে ওষুধের গুণমান নিয়ে কোনও প্রশ্ন না ওঠে, বা মেডিসিনের গন্ডগোলের কারণে কোনও রোগী মৃত্যু না হয় সেটাই নিশ্চিত করতে চাইছে স্বাস্থ্য দফতর।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...