Tuesday, June 23, 2026

পদপিষ্টের পর অগ্নিকাণ্ড, মহাকুম্ভে হাওয়া বেলুন ঝলসে জখম ৬ পুণ্যার্থী!

Date:

Share post:

দুর্ঘটনা নাকি দায়িত্বজ্ঞানহীন যোগী সরকারের অপদার্থতা, মহাকুম্ভে একের পরের দুর্ঘটনার খবরে কাঠগড়ায় বিজেপির (BJP ) ডবল ইঞ্জিন প্রশাসন। প্রথমে তাঁবুতে আগুন লেগে যাওয়া, তারপর পদপিষ্ট একাধিক মৃত্যু। এবার ফের অগ্নিকাণ্ডের ঘটনা মহাকুম্ভে (hot air balloon crashed in maha kumbh)। তবে মাটিতে নয় এবার আগুন লাগল আকাশে। প্রয়াগরাজে (Prayagraj)দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতেই হট এয়ার বেলুন রাইড-সহ একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টসের মাধ্যমে ব্যবসায়িক লাভের হিসেবে করতে গিয়ে নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করেনি যোগী সরকার (Yogi Adityanath Government)। তার মর্মান্তিক পরিণতিতে বসন্ত পঞ্চমীর পুণ্য স্নানের দিন বেলুন ফেটে ঝলসে গেলেন ৬ পুণ্যার্থী। তাঁদের মধ্যে দুজন ঋষিকেশ এবং বাকিরা প্রয়াগরাজ, হরিদ্বার, ইন্দোর ও খারগোনের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাকুম্ভ মেলার দেখার জন্য ২০ সেক্টরের আখাড়া মার্গের কাছে হট এয়ার বেলুনে চেপে উড়ছিলেন ৬ জন। হিলিয়াম গ্যাসে ভরা বেলুন আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে বিকট আওয়াজ হয়। সঙ্গে সঙ্গে বেলুনের বাস্কেট থেকে মাটিতে আটকে পড়েন ৬ জন পুণ্যার্থী। দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। আহতদের মধ্যে ১৩ এবং ১৬ বছরের দুই কিশোর রয়েছে। আপাতত ছজনকেই বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বেলুন আরেকটু বেশি উচ্চতায় উড়লে দুর্ঘটনা আরও ভয়াবহ হতে পারতো বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। তবে বেলুন কাণ্ডের পর ফের প্রশ্নের মুখে কুম্ভ মেলা নিরাপত্তা ব্যবস্থা। যখন এরকম একটা জয় রাইডের ব্যবস্থা করা হলো তাহলে কেন পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ঘটিয়ে দেখা হলো না? কেন্দ্রের কাছ থেকে ‘জাতীয় মেলা’র তকমা পাওয়া যোগী সরকারের রাজ্যে কেন মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা ঘটছে? একরাশ প্রশ্নের সামনে স্পষ্ট হচ্ছে আদিত্যনাথ প্রশাসনের চূড়ান্ত অপদার্থতার ছবি।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...