Monday, April 6, 2026

দ্বিতীয় হুগলি ব্রিজে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা বেসরকারি বাসের 

Date:

Share post:

মঙ্গলবারে সকালে বিদ্যাসাগর সেতুতে বাস দুর্ঘটনা (Bus accident in second Hooghly bridge)। ধুলাগড়- নিউটাউন রুটের একটি বেসরকারি বাস অত্যন্ত দ্রুতগতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা মারে। ব্রিজের মধ্যেই উল্টে যায় গাড়ি। ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, ইতিমধ্যেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজনকে আটক করা হয়েছে তবে তিনি বাস চালক কি না তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বেসরকারি বাসটি অত্যন্ত বেশি গতিবেগে বিদ্যাসাগর সেতু অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাড়িকে ধাক্কা মারে। সেই গাড়ি আরও একটি গাড়িকে ধাক্কা মেরে পাল্টি খেয়ে যায়। দুর্ঘটনার জেরে সাময়িকভাবে ব্যাহত দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচল।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...