Monday, April 6, 2026

মহারাষ্ট্রে মহাপ্রসাদে বিষক্রিয়া! এক ধাক্কায় হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি ৩০০

Date:

Share post:

নজিরবিহীন ঘটনা! খাবারে বিষক্রিয়ার জেরে এক ধাক্কায় অসুস্থ ৩০০ জন। প্রত্যেককে ভর্তি করা হয়েছে হাসপাতালে।জানা গিয়েছে, মঙ্গলবার পশ্চিম মহারাষ্ট্রের কোলাপুরের শিবনাকওয়াড়ি গ্রামে একটি মেলাতে দুধ থেকে তৈরি হওয়া ক্ষীর ‘মহাপ্রসাদ’ হিসেবে পরিবেশন করা হয়েছিল। সেই খাবারে বিষক্রিয়ার ফলে কিছুক্ষনের মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন ৩০০ জনেরও বেশি মানুষ। পরিস্থিতি সামলাতে সকলকেই হাসপাতালে ভর্তি করার চেষ্টা করা হয়। মঙ্গলবার রাত থেকেই যারা প্রসাদ খেয়েছিলেন সকলের বমি শুরু হয় এবং জ্বর আসে। বেগতিক দেখে হাসপাতালে ভর্তি করা হয় তাদের। এত মানুষকে হাসপাতালে জায়গা না দিতে পেরে অবশেষে গ্ৰামেই শুরু হয় চিকিৎসা।

শেষ পাওয়া খবর অনুযায়ী চিকিৎসকরা মনে করছেন মহাপ্রসাদে বিষক্রিয়ার ফলেই ৩০০ জন অসুস্থ হয়ে পড়েছেন। সকলেই মেলায় সেদিন ক্ষীর খেয়েছেন। মেলায় অনান্য খাবারের দোকানও ছিল। সেখান থেকেও সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ক্ষীরের নমুনা সংগ্রহ করে পুলিশের তরফে পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই সম্পূর্ণ বিষয়টা স্পষ্ট হবে। আপাতত হাসপাতালে ৫০ জনেরও বেশি মানুষ ভর্তি রয়েছেন। মেলা কর্তৃপক্ষকে এই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বিষক্রিয়ার জেরেই এমন ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনও রহস্য আছে সেটাই জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকেরা।

আরও পড়ুন- বারাকপুর সেনা ক্যাম্পে পাক নাগরিক! পুলিশে দায়ের অভিযোগে গ্রেফতার ১

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...