Friday, April 3, 2026

দুদিন ব্যাপী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে (BGBS) যোগ দিতে শহরে দেশ-বিদেশের শিল্পপতিরা এসে পৌঁছেছেন। আজ দুপুর দুটো থেকে এই সম্মেলন শুরু হওয়ার কথা। তার আগে ঠিক দুপুর পৌনে বারোটা নাগাদ নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন মুখ্যসচিব এবং শিল্পসচিব। সূত্রের খবর আর কিছুক্ষণের মধ্যেই বণিক সংগঠনের সঙ্গে বৈঠক করবেন তিনি। ইতিমধ্যেই শহরে এসে পৌঁছেছেন মুকেশ আম্বানি(Mukesh Ambani), সজ্জন জিন্দল। সম্মেলনে বিশেষ আমন্ত্রিত হেমন্ত সোরেন। আর কিছুক্ষণের মধ্যেই কনভেনশন সেন্টারে এসে পৌঁছবেন তাঁরা।

শিল্প সম্মেলনের আনুষ্ঠানিক সূচনার আগে এদিন সিআইআই-এর ও ফিকির শিল্প কর্তাদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। চলতি বছরে শিল্প সম্মেলনে বড় বিনিয়োগের ক্ষেত্রে আশাবাদী রাজ্য। রাজ্যে AI হাব তৈরির ঘোষণার সম্ভাবনা রয়েছে। শিল্প ও কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে সব MSME সেক্টরের দিকে বিনিয়োগ বাড়াতে আগ্রহী রাজ্য সরকার। শিল্প পার্ক গুলোকেও এই বিনিয়োগের আওতায় আনার চেষ্টা চলছে। উত্তরের তিন জেলায় ৮৬০০ কোটি বিনিয়োগের সম্ভাবনা যার থেকে এক লক্ষ মানুষের কর্মসংস্থান হতে পারে বলে আশা করা হচ্ছে।

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...