Wednesday, April 1, 2026

মুছে গেল ইতিহাস, ফোর্ট উইলিয়ামের নতুন নামকরণ কেন্দ্রের

Date:

Share post:

প্রায় ২৫০ বছরের পুরনো ঐতিহাসিক ফোর্ট উইলিয়ামের (Fort William) নাম পরিবর্তন করে দিল কেন্দ্রীয় সরকার। ভারতীয় সেনার ইস্টার্ন কম্যান্ডের সদর দফতর, এই দুর্গের নতুন নামকরণ করা হয়েছে ‘বিজয় দুর্গ’। আনুষ্ঠানিক ঘোষণা বাকি থাকলেও প্রশাসনিক মহলে ইতিমধ্যেই এই পরিবর্তন কার্যকর হয়ে গিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রকের মুখ্য জনসংযোগ আধিকারিক উইং কমান্ডার হিমাংশু তিওয়ারি এই মর্মে জানিয়েছেন, গত বছরের ২রা ডিসেম্বর এই ফোর্টের নাম পরিবর্তনের নির্দেশ আসে। সরকারি ঘোষণা হয়নি তবে প্রশাসনিক কাজকর্মে ‘বিজয় দুর্গ’ ব্যবহার করা হচ্ছে। ফোর্ট উইলিয়াম ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা নির্মিত একটি দুর্গ। ১৬৯৬ সালের তৈরি এই দুর্গ ব্রিটেনের তৎকালীন রাজা তৃতীয় উইলিয়ামের নামে নামকরণ করা হয়েছিল। বাংলার নবাব সিরাজ-উদ-দৌলার আক্রমণের মুখে পড়ে ক্ষতিগ্রস্ত হয় এই দুর্গ। ১৭৮১ সালে লর্ড ক্লাইভ দুর্গটি পুনর্নির্মাণ করেন।

ঔপনিবেশিকতার ছাপ মুছে ফেলার জন্যই নাম পরিবর্তন করে দিল কেন্দ্রীয় সরকার, এই বিষয়টি অনস্বীকার্য। ফোর্ট উইলিয়ামের ভিতরের দুই গুরুত্বপূর্ণ অংশের নামও একইসঙ্গে পরিবর্তন করা হয়েছে। সাউথ গেটটি এখন ‘শিবাজী গেট’ নামে পরিচিত। আগে নাম ছিল ‘সেন্ট জর্জ গেট’। কিচেনার হাউসের নতুন নাম এখন ‘মানেকশ হাউস’। স্বাভাবিকভাবেই ঐতিহাসিক গুরুত্ব বহনকারী এই নাম পরিবর্তন নিয়ে প্রশাসনিক মহলে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। কেন্দ্রের তরফে যদিও বলা হয়েছে দেশে ব্রিটিশ প্রভাব সরিয়ে ফেলার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Related articles

আগুন কটক হাই কোর্টে! জ্বলন্ত পেট্রোল ছুঁড়ে গ্রেফতার মহিলা

ওড়িশা হাই কোর্ট চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ালো বুধবার। এক মহিলা কটকের হাইকোর্ট চত্বরের বাইরে থেকে জ্বলন্ত পেট্রোল (petrol)...

অধিনায়ককে ছাড়াই মহড়া সানরাইজার্সের, ইডেনে পিচ দেখে অবাক ভিত্তরি

ইডেনে (Eden) প্রথম জয়ের সন্ধানে নামছে সানরাইজার্স হায়দরাবাদ(SRH)। ম্যাচের আগের দিন অপসানাল অনুশীলন ছিল কমলা বাহিনীর। ঈশান কিষান(Ishan...

IPL: ভোটের মরশুমেও চাহিদা তুঙ্গে টিকিটের, ইডেনে কি দেখা মিলবে ‘বাদশা’র?

বৃহস্পতিবার ইডেন গার্ডেনসে (Eden) আইপিএলের(IPL) বোধন। ভোটের ভরা মরশুমেও কেকেআর কে নিয়ে উৎসাহ তুঙ্গে কয়েকদিন আগেই ইডেনে টি-টোয়েন্টি...

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...