Friday, April 3, 2026

জেনে বুঝে নির্দেশ দিয়েছি, কোনও পরিবর্তন হবে না: সন্দীপকে ভর্ৎসনা ক্ষুব্ধ বিচারপতির

Date:

Share post:

ফের বিপাকে আরজি করের (RG Kar) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।আগেই নিম্ন আদালত নির্দেশ দিয়েছিল সাতদিনের মধ্যে ট্রায়াল শুরুর। সেই নির্দেশ পুর্নবিবেচনার জন্য বুধবার হাইকোর্টে ফের আবেদন করেন সন্দীপ ঘোষ। ট্রায়ালের জন্য সময় বাড়ানোর আবেদন করেন তার আইনজীবী। আদালতে তিনি দাবি করেন, প্রায় ১৫ হাজার পাতার নথি দিয়েছে সিবিআই।সেই নথি এখনও খতিয়ে দেখার সুযোগ হয়নি। তাই আগের দেওয়া নির্দেশ পুনর্বিবেচনা করা হোক। এ দিকে, সন্দীপের এই আবেদনে রীতিমতো ক্ষুব্ধ হন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন, সন্দীপ ঘোষ এই নিয়ে দু’বার একই আবেদন করলেন। কেন একই আবেদন।  আমি জেনে বুঝে নির্দেশ দিয়েছি। ওই নির্দেশ কোনও পরিবর্তন হবে না। বরং নিম্ন আদালতে গিয়ে তিনি বিচারে সহযোগিতা করুন।

প্রসঙ্গত, মঙ্গলবার দুর্নীতির মামলা থেকে অব‌্যহতি চেয়ে আদালতে আবেদন জানান আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ‌্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি ছাড়াও বিপ্লব সিং এবং আফসার আলিও এদিন একই আবেদন জানান।  এর আগে তিলোত্তমা ধর্ষণ খুনের মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন তিনি। এবার এই মামলাতেও অব্যাহতি প্রার্থনা করেন। মঙ্গলবার আলিপুর বিশেষ আদালতের বিচারক স্পষ্ট করে দেন, বুধবার এই মামলার চার্জ গঠন হবে। তাই যারা অব্যাহতি চান, তারা আবেদন করতে পারবেন। বিচারকের এই মন্তব্যের পর সন্দীপ ঘোষ-সহ পাঁচ জন অ্যাবহতি চান। তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় অব্যাহতি পাননি সন্দীপ ঘোষ(sandeep ghosh)। শুধু তাই নয়, অভিযুক্তরা চার্জ গঠনের জন‌্য অতিরিক্ত সময় চাইলেও তা খারিজ করে দেয় আদালত।

 

 

 

 

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...