Saturday, June 27, 2026

চিনের পার্সেল নেওয়াও বন্ধ করল আমেরিকা: বিশ্বে শুল্ক যুদ্ধ

Date:

Share post:

চিন আমেরিকা ঠাণ্ডা লড়াইয়ের পারদ চড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তার পালে হাওয়া দিয়েছেন সি জিনপিং (Xi Jinping)। এবার তার জেরে কার্যত চিন থেকে আসা ছোট পার্সেল (small parcel) নেওয়াও বন্ধ করে দিল আমেরিকা। শুধুমাত্র চিঠি বিনা বাধায় নিতে পারবে মার্কিন ডাক বিভাগ (postal department)। তার থেকে বেশি হলেই দিতে হবে ১০ শতাংশ শুল্ক।

ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শুল্ক হুঁশিয়ারিতে সবথেকে বেশি প্রভাব পড়ছে চিনের উপর। চিন থেকে আমদানি হওয়া সব সামগ্রিতেই ১০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। পাল্টা মার্কিন (USA) সামগ্রিতে দফায় দফায় শুল্কের ঘোষণা জিনপিংয়ের। এর মধ্যে মার্কিন কয়লা থেকে প্রাকৃতিক গ্যাসও রয়েছে। মঙ্গলবার থেকেই দুই দেশ শুক্ল যুদ্ধে নেমে পড়েছে। এর আগে ছোট পার্সেলে বিনা শুল্কেই অনেক ব্যবসায়িক কাজ সারতে পারত চিন। এই সুবিধা আমেরিকা ছাড়া ইউরোপের দেশগুলিতেও ভোগ করে চিন। এর মাধ্যমে চিনের (China) অনলাইন বস্ত্রশিল্প, প্রসাধন শিল্প ও ইলেক্ট্রনিক শিল্প ব্যবসা করে লাভবান হয়েছে।

এবার ট্রাম্পের নীতিতে ছোট পার্সেল নিলেও ১০ শতাংশ শুল্ক (tariff) দিতে হবে। ফলে ডাক বিভাগও (postal department) চিনা পার্সেল নেওয়া বন্ধ করে দিল। তবে আমেরিকার দেখানো পথে ইউরোপিয়ান ইউনিয়নের (EU) দেশগুলিরও হাঁটার সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে চিনের দুই বস্ত্র ও প্রসাধনী সামগ্রির উপর নিষেধাজ্ঞা আরোপের তোড়জোড় শুরু হয়েছে।

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...